আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সচিবদের চেয়ে কম বেতন হওয়া অমর্যাদাকর মনে করছেন এমপিরা

সচিবদের চেয়ে কম বেতন হওয়া অমর্যাদাকর মনে করছেন এমপিরা

বেতন-ভাতা বৃদ্ধি করলেও সচিবদের চেয়ে কম হওয়ায় অমর্যাদকর বলে মনে করছেন এমপিরা। এ জন্য তারা জাতীয় সংসদে উত্থাপিত এমপিদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিলের বিরোধীতা করে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। বিলের প্রস্তাবনায় সরকারি সর্বোচ্চ পদ সচিবের বেতনের চেয়ে এমপিদের সম্মানী ভাতা কম রাখায় ক্ষোভ প্রকাশ করে তারা নামছেন মর্যাদার লড়াইয়ে। তার আগে সচিবদের চেয়ে মর্যাদা কম হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আন্দোলন করছে।

তাদের মতে, সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এমপিরা শুধু আমলা কেন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের চেয়েও বেশি বেতন পাওয়ার দাবি রাখেন। অথচ প্রস্তাবিত বিলে এমপিদের ভাতা সচিবদের চেয়ে প্রায় ৩০,০০০ টাকা কম রাখা হয়েছে। এটি খুবই সম্মানহানিকর। তারা চান, প্রয়োজনে সম্মানীভাতা ১ টাকা করা হোক; কিন্তু সম্মানটা যথাযথ দেয়া হোক।

এদিকে, এমপিদের ভাতা সংক্রান্ত বিলে তীব্র আপত্তি জানিয়েছে সংসদীয় কমিটিও। জাতীয় সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে কমিটির সদস্যরা বিলটির বিরোধীতা করে এর রিপোর্ট চূড়ান্ত করেননি।

সংসদে পাশ করার সুপারিশ করা তো দূরে থাক, উল্টো বিল প্রস্তুকাজে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অর্থমন্ত্রীকে কমিটিতে তলব করার সিদ্ধান্ত নিয়েছেন। কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. শামসুল হক টুকু, অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা ও সফুরা বেগম অংশ নেন।


কমিটির নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, বিলের প্রস্তাবনায় সরকারি সর্বোচ্চ পদ সচিবের বেতনের চেয়ে এমপিদের সম্মানী ভাতা কম রাখায় সংসদীয় কমিটির সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।


তারা বলছেন, এমপিদের জন্য প্রস্তাবিত সম্মানিভাতা একজন সচিবের চেয়ে অনেক কম। সচিবরা ৮২,০০০ টাকা বেতন পেলেও প্রস্তাবিত আইনে এমপিদের জন্য ৫৫,০০০ টাকা সম্মানি ভাতা রাখা হয়েছে। এটি কোনোভাবেই কাম্য হতে পারে না।


সদস্যরা মনে করেন, এখানে টাকার প্রশ্ন নয়, প্রশ্ন সম্মানের। এমপিদের যদি সম্মানিভাতাই দেয়া হয় তাহলে সচিবদের সঙ্গে তুলনা না করে এটি ১ টাকা ধার্য করা হোক। এতে অন্তত সম্মানটা বেঁচে যাবে।


সূত্র জানায়, কমিটির বৈঠকে বিশেষ আমন্ত্রণে উপস্থিত হয়ে মঈন উদ্দিন খান বাদল এবং ইমরান আহমেদও এই বেতন বৈষম্যের প্রতিবাদ জানিয়েছেন।


তীব্র অসন্তোষ জানিয়ে তারা বলেন, আমলারা ৮২তেই থামেনি। সিনিয়র সচিবদের বেতন ৮৬ পর্যন্ত করেছেন। ওইসব আমলাদের অজুহাত হচ্ছে ‘এমপিরা তো বেতন নেন না; সম্মানি ভাতা নেন। এটি কম হলেও সমস্যা নেই।’


তারা বলেন, সম্মানিভাতা তো মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীও নেন। অন্যসব মন্ত্রীরাও নেন।  তাহলে তাদের সম্মানীভাতা বাড়ানো হলো কেন?। যদি সম্মানিভাতাই দেয়া হয় তাহলে তা ১ টাকা করে দেয়া হোক। কিন্তু এমপিদের মর্যাদাটাতো রাখতে হবে। আমলাদের নিচে তো এমপিরা থাকতে পারে না।


এদিকে বিল নিয়ে এমপিদের অসন্তোষের মধ্যে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করে বিলটির প্রকাশ্য বিরোধীতা করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।


তিনি বলেন, বেতন তো কমানো হয়েছেই। সেইসঙ্গে এমপিদের মেডিকেল বিল, যাতায়াত ভাতা, সংসদ অধিবেশন এলাউন্স, কমিটি মিটিংয়ে অংশ নিলে যে এলাউন্স পাওয়া যায় সেটাও বাড়ানো হয়নি।


এ জন্য বৈঠকে বিলটি চূড়ান্ত করা হয়নি। সংশ্লিষ্টদের বলে দেয়া হয়েছে এগুলো ঠিক করে নিয়ে আসতে।


সাবেক এই মন্ত্রী বলেন, ভারত, পাকিস্তান, শ্রীলংকার বিষয়গুলো দেখার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। ১৮ ফেব্রুয়ারি আবার মিটিং করা হবে। সেটি সিরিয়াস বৈঠক হবে। অর্থমন্ত্রীকে ওই বৈঠকে ডাকা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত