আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার প্রয়োজন

প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার প্রয়োজন

আসন্ন জাতীয় নির্বাচন করতে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার প্রয়োজন হবে, যা হবে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন। নির্বাচন কমিশনের (ইসি) হিসাব অনুযায়ী, নির্বাচন পরিচালনায় ব্যয় হবে প্রায় ১ হাজার কোটি টাকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ব্যয় হবে ৬০০ কোটি টাকা।

ব্যাপকভাবে জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণের দামের বেড়ে যাওয়ায় ব্যয়ের এই ব্যয় বাড়ানো হয়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সম্প্রতি বলেন, ইসি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্ভাব্য বাজেট নিয়ে আলোচনা করেছে। তাদের দাবি-দাওয়া তুলে ধরেছে এবং কতজন সদস্য মোতায়েন করা হবে তা উল্লেখ করেছে।

এর আগে পুলিশ, আনসার, বিজিবি ও কোস্টগার্ড নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রায় ১ হাজার ৭০ কোটি টাকা দাবি করেছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অর্থ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হার অনুযায়ী বেতন দেওয়া হবে।

পাঁচ লাখ ১৬ হাজার আনসার সদস্য, ১ লাখ ৮২ হাজার পুলিশ ও র‍্যাব কর্মকর্তা, ২ হাজার ৩৫৫ জন কোস্টগার্ড সদস্য এবং ৪৭ হাজার বিজিবি সদস্যসহ বিভিন্ন বাহিনীর মোট ৭ লাখ ৪৭ হাজার সদস্য মোতায়েন করা হবে। তবে বাহিনী কতদিন নির্বাচনী দায়িত্ব পালন করবে, তা এখনও ঠিক হয়নি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৭০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। শেষ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ১ হাজার কোটি টাকা। দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৬৫ কোটি টাকার প্রয়োজন ছিল। নবম সাধারণ নির্বাচনে ১৬৫ কোটি টাকা, অষ্টম নির্বাচনে ৯৫ কোটি টাকা, সপ্তম নির্বাচনে ৭১ কোটি টাকা, পঞ্চম নির্বাচনে ২৫ কোটি ৫৬ লাখ টাকা, চতুর্থ নির্বাচনে ৫ কোটি ১৬ লাখ টাকা, তৃতীয় নির্বাচনে ৫ কোটি ২৫ লাখ টাকা, দ্বিতীয় নির্বাচনে ৫ কোটি ৬০ লাখ টাকা এবং প্রথম সাধারণ নির্বাচনে ৮১ লাখ ৮৬ হাজার টাকা ব্যয় করে ইসি।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত