আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

বিএনপি একটি অবৈধ সংগঠন : শেখ পরশ

বিএনপি একটি অবৈধ সংগঠন : শেখ পরশ

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, হত্যা-ষড়যন্ত্রের মতো গুজব সন্ত্রাসেও বিএনপি পাইওনিয়ার। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে মিরপুর-১২ বাসস্ট্যান্ডে এই অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

 

বিএনপি-জামায়াত কর্তৃক পুলিশ হত্যা, কাকরাইল মসজিদ ও রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবনে ও দেশপ্রেমিক সাংবাদিকদের ওপর হামলা ও অবৈধ অবরোধের প্রতিবাদে আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত সংসদীয় আসনভিত্তিক অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল। সভাপতিত্ব করেন, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল। সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন।

ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডাকলো বিএনপিফের ৪৮ ঘণ্টার অবরোধ ডাকলো বিএনপি
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, বিএনপি একটি অবৈধ সংগঠন, যাদের জন্ম এবং উৎপত্তি অবৈধভাবে হয়েছে। কিভাবে তাদের প্রতিষ্ঠাতা অবৈধভাবে মিলিটারি অ্যাক্ট ভঙ্গ করে এই সংগঠন সৃষ্টি করেছেন তা আপনারা জানেন। জিয়াউর রহমান ছিল অবৈধ ক্ষমতা দখলকারী। বিএনপির সৃষ্টির প্রক্রিয়া ও পন্থা দুটোই অবৈধ ছিল। জিয়াউর রহমান অবৈধভাবে সেই হত্যা-ক্যু’র মাধ্যমে মিলিটারি অ্যাক্ট ভঙ্গ করে সেনা প্রধান হিসেবে চাকুরিরত অবস্থায় বিএনপি গঠন করেছিলেন। তাই বাংলার যুবসমাজের বিএনপির নিবন্ধন বাতিল করে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি অত্যন্ত প্রাসঙ্গিক, ন্যায়সঙ্গত এবং যৌক্তিক।

তিনি আরও বলেন, অবৈধ, অনির্বাচিত সরকার বসাতে ব্যর্থ হয়ে বিএনপি একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠনের মত অবৈধ অবরোধ এবং হরতাল দিচ্ছে। তারা গোপনে দেশবিরোধী ভিডিও বার্তা ছড়িয়ে দিচ্ছে। দেশবিরোধী নানা ধরণের গুজব ছড়াচ্ছে। হত্যা-ষড়যন্ত্রের মত গুজব সন্ত্রাসেও বিএনপি পাইওনিয়ার। তিনি আরও বলেন, বিএনপি ছাড়াই নির্বাচন অংশগ্রহণমূলক হতে যাচ্ছে। ওদের অনেক নেতাই নির্বাচনে অংশগ্রহণ করছে এবং করবে। এখন ঐ অবৈধ সংগঠনের মূল উদ্দেশ্য এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। তিনি বলেন, বিএনপি’র মত অবৈধ সংগঠন নির্বাচনে না আসলে কিছু আসে যায় না। অন্য বিরোধী দল সৃষ্টি হবে। বিকল্প বিরোধী দল, স্বাধীনতার সপক্ষের বিরোধী দল আমরা স্বাগত জানাই। যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, যারা জামাত বিরোধী, এমন বিরোধী দল আজকে যুবসমাজের প্রত্যাশা। যারা ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং জাতীয়তাবাদের বিশ্বাসী সেই রকম রাজনৈতিক দল বাংলাদেশ প্রত্যাশা করে। যারা বাংলাদেশের সংবিধানে বিশ্বাসী এবং জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাবে। তিনি বলেন, বিএনপির নির্বাচনে আসার গড়িমসির একাধিক কারণ আছে (ক) শেখ হাসিনার সরকারের উন্নয়ন, (খ) অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা ইত্যাদির কারণে জনগণ তাদের প্রত্যাখান করেছে। একারণেই তারা নির্বাচনে আসতে ভয় পাচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত