আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১১ জন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১১ জন

২০১৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। ১১ জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন। বৃহস্পতিবার একাডেমির সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

এবারের পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন- কবিতায় আলতাফ হোসেন, কথাসাহিত্যে শাহীন আখতার, প্রবন্ধে যৌথভাবে আবুল মোমেন ও বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আতিউর রহমান, গবেষণায় অধ্যাপক মনিরুজ্জামান, অনুবাদে আবদুস সেলিম, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে তাজুল মোহাম্মদ, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণ সাহিত্যে সাবেক পররাষ্ট্র সচিব ফারুক চৌধুরী, নাটকে মাসুম রেজা, বিজ্ঞান-প্রযুক্তি ও পরিবেশ বিভাগে শরীফ খান এবং শিশুসাহিত্যে সুজন বড়ুয়া। বিজয়ীদের প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।

বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদ এ বছরের সেরাদের অনুমোদন করেন। অধ্যাপক ড. হায়াৎ মামুদের সভাপতিত্বে পাঁচ সদস্যের বিচারকমন্ডলীর সদস্য ছিলেন প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, নাট্যজন রামেন্দু মুজমদার, সঙ্গীতজ্ঞ ড. করুণাময় গোস্বামী ও অধ্যাপক ফখরুল আলম।

পুরস্কার ঘোষণার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির সচিব মো. আনোয়ার হোসেন, পরিচালক শাহিদা খাতুন, মোহাম্মদ আবদুল হাই, ড. জালাল আহমেদ প্রমুখ।

আগামী পহেলা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত