আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

জনগণের কল্যাণের স্বার্থে যুক্তরাষ্ট্রের ইতিবাচক পরামর্শকে বাংলাদেশ স্বাগত জানায় : পররাষ্ট্রমন্ত্রী

জনগণের কল্যাণের স্বার্থে যুক্তরাষ্ট্রের ইতিবাচক পরামর্শকে বাংলাদেশ স্বাগত জানায় : পররাষ্ট্রমন্ত্রী

‘যুক্তরাষ্ট্র পরাশক্তি, যাকে উপেক্ষা করা যাবে না’- এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বলেন, জনগণের কল্যাণের স্বার্থে তাদের ইতিবাচক পরামর্শকে বাংলাদেশ স্বাগত জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচন নিয়ে বিদেশিদের পরামর্শের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, ‘আমাদের বন্ধু রাষ্ট্রগুলো আমাদের পরামর্শ দেয় এবং সহায়ক হলে আমরা সেগুলোকে স্বাগত জানাই।’

সহিংসতামুক্ত নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে সব পক্ষের দায়িত্বশীলতা ও সদিচ্ছা দরকার।

সরকার উন্নত দেশগুলোকে উপেক্ষা করতে পারে না বলে মন্তব্য করেন আবদুল মোমেন।

যুক্তরাষ্ট্রের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র পরাশক্তি। আমরা তাদের উপেক্ষা করতে পারি না।’

দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটি বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক ভোট চায়।

এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয়ই গণতন্ত্রে বিশ্বাস করে এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে। তারা (যুক্তরাষ্ট্র) আমাদের সাথে আছে। আমরাও তাদের সাথে আছি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত