আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নিরাপত্তার দিক থেকে বাংলাদেশ বিশ্বে ৩৫তম : স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তার দিক থেকে বাংলাদেশ বিশ্বে ৩৫তম : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বর্তমান সময়ে বিশ্বের সর্বত্রই জঙ্গিবাদের আতংক। কিন্তু বাংলাদেশে জঙ্গি নেই। যারাই মাথাচাড়া দিতে চায়, তাদের সমূলে ধ্বংস করা হচ্ছে। নিরাপত্তার দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বে ৩৫তম। জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম মোকাবিলায় সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। সিআইডিতে সাইবার ক্রাইমের ল্যাব ও স্পেশাল ব্রাঞ্চের একটি আন্তর্জাতিক মানের ডিএনএ টেস্ট ল্যাবরেটরি করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম দফায় ৩৩,০০০ পুলিশ নিয়োগ করেছে। বর্তমানে আরো ৫০,০০০ নিয়োগের প্রক্রিয়া চলছে। এর মধ্যে ১৩,০০০ নিয়োগের কাজ শেষ হয়েছে। অচিরেই আরো ১৩,০০০ নিয়োগ করা হবে। পরিবহণ সমস্যার জন্য অচিরেই এক থেকে দেড় হাজার গাড়ি কেনা হবে। হাওর এলাকার জন্য নৌযান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।’

শনিবার দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোনো দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করে না। বিএনপিকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে চায় বলে যে অভিযোগ করা হচ্ছে, তা ঠিক নয়। জনগণই বিএনপিকে প্রত্যাখান করেছে।’

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সভ্যতা ও অর্থনীতির চাকা ঘোরাতে সবার আগে প্রয়োজন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। বর্তমান সরকার এ ক্ষেত্রে সফল হয়েছে বলেই আজ দেশ এগিয়ে যাচ্ছে। আমার মাথা উঁচু করে কথা বলতে পারছি। আমাদের স্বক্ষমতা বেড়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে পারছি।’

মন্ত্রী আরো বলেন, ‘হবিগঞ্জ একটি সমৃদ্ধ জনপদ। এখানকার মানুষজনও ভালো। ফলে লোকজন এখানে বিনিয়োগ করতে আসেন। সব সময় এই  সম্প্রীতি ধরে রাখতে পারলে সব ভালো কিছুর উদাহরণ হবে হবিগঞ্জ।’

মন্ত্রী পুলিশ লাইনে জেলা পুলিশ প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন।

সেখানে তিনি বলেন, ‘পুলিশ মনোযোগ দিয়ে ভালো কাজ করেছে বলেই বাংলাদেশ ভালো আছে। জঙ্গিবাদ নিয়ে আমেরিকা তটস্থ থাকলেও বাংলাদেশে তা নেই। বাংলাদেশর মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না। এখানকার মানুষ ধর্মান্ধ নয়, তারা ধর্মভীরু। বাংলাদেশে আইএসের অস্তিত্ব প্রমাণের জন্য দেশি ও আন্তর্জাতিক চক্র দুই বিদেশি নাগরিককে হত্যা করেছে।’

স্বারষ্ট্রমন্ত্রী শনিবার বিকেলে লাখাইয়ে পুলিশ ফাঁড়ি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পরে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় ভাষণ দেন আসাদুজ্জামান খান কামাল।

শেয়ার করুন

পাঠকের মতামত