আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন

অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে পর্দা উঠল বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলার। সোমবার বিকাল ৪টা ৪০ মিনিটে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য শেষে মেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি।

আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। এছাড়া ছুটির দিনগুলোতে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

মেলায় বাংলা একাডেমি প্রকাশিত বই ৩০ শতাংশ কমিশনে এবং অন্যান্য প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ গ্রন্থমেলাকে কেন্দ্র করে দেশের নানাপ্রান্তের মানুষ এবং প্রবাসী বাঙালিদের বিপুল সমাগম ঘটে। এই মেলা এখন পরিণত হয়েছে বৃহত্তর বাঙালির মিলনমেলায়।

ব্ক্তৃতাকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থী থাকার দিনগুলোতে বইমেলা ঘুরে দেখার আনন্দের কথা তুলে ধরেন। নিয়েমের কড়াকড়িতে এখন আর ছাত্রজীবনের মতো বইমেলায় ঘুরে বেড়ানোর সুযোগ পান না বলে আক্ষেপ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, 'কবে আবার মুক্ত হতে পারব, ঘুরে বেড়াতে পারব…।'

গত বছরের তুলনায় এবারের মেলার পরিসর দ্বিগুণ। তার ওপর অধিবর্ষের (লিপ ইয়ার) কারণে এবারের ফেব্রুয়ারি মাসে যোগ হয়েছে বাড়তি একদিন। ফলে ৭২ সাল থেকে চলে আসা বৃহত্তর বাঙালির এ মিলনমেলা এবার পরিসর ও ব্যাপ্তিতে স্মরণকালের সবচেয়ে বড়।

বড় আয়োজনের মেলায় নিরাপত্তা আয়োজনও বড়। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ঘেরা মেলা প্রাঙ্গন। সন্ত্রাসী-জঙ্গীদের হাত থেকে মেলায় আগত দর্শনার্থী, লেখক ও প্রকাশকদের রক্ষায় চলছে কড়া নজরদারি।

এ বছর চার লাখ ৭৮ হাজার বর্গফুটের পরিসরে আয়োজিত বইমেলায় শিশুদের বাড়তি জায়গা দিতে শিশুকর্নার বাংলা একাডেমি থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে।

এবার সাড়ে চারশ' প্রকাশনা সংস্থা বইয়ের পসরা সাজিয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮২টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩২০টি প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টল দেয়া হয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৩৫১।

মেলায় বাংলা একাডেমিসহ ১৪টি প্রকাশনা প্রতিষ্ঠানের থাকছে ১৫টি প্যাভিলিয়ন। এছাড়া ৯২টি লিটল ম্যাগাজিনের জন্য রয়েছে আলাদা কর্নার।

এবারও একাডেমির নজরুল মঞ্চে এবং সোহরাওয়ার্দী উদ্যানে নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ব্যবস্থা হয়েছে। আর মেলার দুই অংশেই ওয়াই-ফাই সুবিধা থাকবে।

শেয়ার করুন

পাঠকের মতামত