আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আগামী নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে: পানিসম্পদ উপমন্ত্রী

আগামী নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে: পানিসম্পদ উপমন্ত্রী

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, আগামী নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। এ দেশে কখনো নির্বাচন ভন্ডুল করে অবৈধভাবে কোনো অপশক্তি আর ক্ষমতায় আসতে পারবে না। ২০১৪ সালে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হয়েছিল, ২০২৮ সালেও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হয়েছিল। কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। আগামী ৭ জানুয়ারিও সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে জনগণ নির্বাচন উৎসবে অংশগ্রহণ করবে।

 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগরে গণসংযোগ ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কিছু কিছু দল নির্বাচন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকলেও জনগণ এখন নির্বাচনমুখী। শত বাধা ও আন্দোলনের মুখেও মানুষ নির্বাচন বিমুখ হয়নি। গণমুখী রাজনীতি না করে ষড়যন্ত্রের চোরাবালিতে পা দিয়ে বিএনপির আজ এ দুরবস্থা। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোট হবে আগামী ৭ জানুয়ারি। ওদিন সারাদেশে জনগণের অংশগ্রহণের উৎসব হবে।

উপমন্ত্রী বলেন, নির্বাচন ঘিরে উৎসাহ উদ্দীপনা দেখে বোঝা যায় ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকানো যাবে না। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। এদেশের মানুষ উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির পক্ষেই থাকবে। আর তাই জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবে।

এসময় তার সঙ্গে ছিলেন, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, বন ও পরিবেশ উপ কমিটির সদস্য সৈয়দ হেমায়েত হোসেন, আক্তারুজ্জামান জুয়েল, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি নুর এ আলম আশিক, সাবেক চেয়ারম্যান আলীউজ্জামান মীরমালত, সুলতান মাহমুদ মাদবর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মীরমালত, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু আলেম মাদবর, সোহেল মোড়ল, দবির সিকদার, আনোয়ার মীরমালত, এইচ এম সোবহান, মাসুদ রাড়ী, স্বপন দেওয়ান প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত