আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

পুলিশের মধ্যে এরা কারা? সংসদে প্রশ্ন

পুলিশের মধ্যে এরা কারা? সংসদে প্রশ্ন

দেশ যখন শান্তিতে চলছে তখন পুলিশের আচরণ দেখে মনে হচ্ছে এরা বড্ড বেশি বেড়েছে। এরা কেন এত বেপরোয়া আচরণ করছে, আসলে এরা কারা? বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এমন প্রশ্ন রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান।


তিনি আরো প্রশ্ন রাখেন, ‘কয়েকজন পুলিশের আচরণের জন্য সকল পুলিশের সব অর্জন ম্লান হচ্ছে। এরা বলছে- তারা নাকি দেশের রাজা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসলে এরা কারা, এদের বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন?’


গতকাল বুধবার রাতে রাজধানীর মিরপুরে বাবুল মাতুব্বর নামে এক চা দোকানিকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগের ঘটনা নিয়ে বৃহস্পতিবার সংসদে প্রশ্ন উত্থাপন করেন পীর ফজলুর রহমান।


পুলিশ বাহিনীর ভেতরে থেকে যারা এসব ঘটনা করছে তারা কারা প্রশ্ন তুলে তিনি আরো বলেন, সমস্ত অনলাইন পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মাছের রাজা ইলিশ, আর মানুষের রাজা পুলিশ বলে অভিহিত করা হচ্ছে। পুলিশের এহেন আচরনের নিন্দা জানানো হচ্ছে।


পীর ফজলুর বলেন, দেশ যখন শান্তিপূর্ণভাবে অগ্রগতির ধারায় সামনের দিকে এগিয়ে চলছে। রাজনীতির পরিবেশ যখন শান্ত, এই মুহূর্তে পুলিশের মধ্যে এরা কারা, যারা এই ধরনের পরিস্থিতি ভিন্ন ধারায় প্রবাহিতের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করার জন্য সমগ্র পুলিশ বাহিনীর ইমেজকে ক্ষুণ্ন করছে।


তিনি বলেন, কেন পুলিশ এ ধরনের বেপরোয়া আচরণ করছে, তারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থেকে জনগণের সেবা বা নিরাপত্তা না দিয়ে কেন জনগণকে হেনস্থা করছে? পুলিশের কোনো কোনো কর্মকর্তা ‘ধরাকে সরা জ্ঞান করে’ এমন আচরণ করছে। তারা কিভাবে এমন বেপরোয়া হয়ে উঠলো তা ভেবে দেখা দরকার।


পীর ফজলুর রহমান এই ধরনের কার্যক্রম কারা করছে এবং তাদের বিরুদ্ধে সরকার কি ধরনের ব্যবস্থা নিচ্ছে তা জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেন।


প্রসঙ্গত, বুধবার রাত নয়টার দিকে রাজধানীর মিরপুরে বাবুল মাতুব্বর নামের একজন চা দোকানিকে চাঁদা না দেওয়ায় আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে।


আহত বাবুল মাতুব্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান।


বাবুলের পরিবার পুলিশের বিরুদ্ধে মামলা করতে চাইলেও শাহআলী থানায় পুলিশের বিরুদ্ধে মামলা না নিয়ে অন্য আসামিদের বিরুদ্ধে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত