আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

বিদেশিদের মিসগাইড করে আঁতেলরাই: কাদের

বিদেশিদের মিসগাইড করে আঁতেলরাই: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অনেকে কলাম লেখে, কিন্তু বিএনপির নাশকতার কথাগুলো দেখলাম না কোথাও। এসব আঁতেলরাই আজকে বাস্তব অবস্থা আড়াল করে বিদেশিদের মিসগাইড করে।

 

সোমবার (১১ ডিসেম্বর) বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দক্ষিণ গেটে মানবাধিকার দিবস উপলক্ষে বিশাল সমাবেশের জন্য নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলাম। নির্বাচন কমিশন আমাদের বারণ করেছে। আমরা তাদের কথা সম্মানের সঙ্গে রেখেছি। কিন্তু যারা নির্বাচনবিরোধী (বিএনপি) তাদের কেন এই অনুমতি দেওয়া হলো? এটা হয় না। নির্বাচনবিরোধীদের এই আশ্রয়, প্রশ্রয়টা কেন দিলেন? তাদের কাছে আমার প্রশ্ন, এটা ন্যায়বিচার হলো?

মানবাধিকার দিবসে কর্মসূচির নামে বিএনপি নাশকতার পরিকল্পনা করেছে দাবি করে তিনি বলেন, জ্বালাও-পোড়াও করে নির্বাচনে বাধা দেওয়া ও নাশকতার কারণে বিএনপিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। কাদের বলেন, যত ষড়যন্ত্রই হোক, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে অটল থাকবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ আগামী ১৮ ডিসেম্বর রাজধানীতে বিজয় র‍্যালি করবে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস পালন করা হবে। সেদিন বিকালে আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা।

এছাড়াও আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হবে। সেদিন দলের পক্ষ থেকে সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে। ১৭ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা। এর পরদিন ১৮ ডিসেম্বর বিজয় র‍্যালি অনুষ্ঠিত হবে। বিজয় র‍্যালিটি ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত যাবে বলে জানান তিনি।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত