আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

বাংলাদেশে পুলিশের সোর্সদের দাপট নিয়ে প্রশ্ন উঠছে

বাংলাদেশে পুলিশের সোর্সদের দাপট নিয়ে প্রশ্ন উঠছে

বাংলাদেশে ঢাকার মিরপুর এলাকায় চুলার আগুনে ফেলে চা দোকানিকে হত্যার অভিযোগের প্রেক্ষাপটে সংশ্লিষ্ট থানার ওসিকে প্রত্যাহার এবং এর আগে চারজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এই চা দোকানির নিহত হওয়ার ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশে যারা পুলিশের সোর্স বা অনুচর হিসেবে কাজ করেন, তাদের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

নিহত চা দোকানি বাবুল মাতুব্বরের পরিবার দাবি করছে, পুলিশের এক অনুচর এবং সঙ্গী পুলিশ সদস্যরা চাঁদা দাবি করে, না পেয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে চুলার ওপর ফেলে দিয়েছিল।

পুলিশের সোর্স বা অনুচরদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার অভিযোগ নতুন নয়। অনেক সময় পুলিশের সোর্সের দাপটে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েন, এমন অভিযোগও রয়েছে।

প্রায় দু’বছর আগে ঢাকার মিরপুর এলাকায় বিহারী ক্যাম্প নামে পরিচিত ক্যাম্পে এক বিয়ে অনুষ্ঠান থেকে উঠিয়ে নিয়ে নির্যাতন করে মোহাম্মদ জনিকে হত্যার অভিযোগ ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল। সেই ঘটনাও ঘটেছিল পুলিশের সোর্সকে নিয়েই।

পুলিশের সোর্সরা কখনো কখনো পুলিশের চেয়েও ভয়াবহতার প্রকাশ ঘটায়। আমরা মনিটরিংয়ে দেখেছি, সোর্সরা নিজেরাই অপরাধের সঙ্গে জড়িত থাকেন।

মোহাম্মদ জনির ছোট ভাই ইমতিয়াজ হোসেন রকি বলেছেন, তাদের ক্যাম্পে বিয়ের এক অনুষ্ঠানে একজন পুলিশ সোর্স এসে মেয়েদের প্রতি অশ্লীল আচরণ করছিল।

তিনি আরো বলেন, পুলিশের সোর্সের সেই আচরণের প্রতিবাদ করায় অনুষ্ঠানে গিয়ে পুলিশ আক্রমণ চালায় এবং তাদের দুই ভাইকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নূর খান লিটন বলেছেন, “পুলিশের সোর্সরা কখনো কখনো পুলিশের চেয়েও ভয়াবহতার প্রকাশ ঘটায়। আমরা মনিটরিংয়ে দেখেছি, সোর্সরা নিজেরাই অপরাধের সঙ্গে জড়িত থাকেন। সাধারণ মানুষকে হয়রানি করার জন্য তারা পুলিশকে তথ্য দেয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই এসব তথ্য বিভ্রান্তিকর।”

এসব অভিযোগ মানতে রাজি নন পুলিশের একজন উপকমিশনার বিপ্লব সরকার। তিনি বলেছেন, “পুলিশের সদস্যরা যাদের সোর্স হিসেবে ব্যবহার করে, বিভিন্ন শর্ত মেনে তাদের কাজ করতে হয়। দু’একজন কোনো ঘটনা ঘটালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়।”

তবে নূর খান লিটন মনে করেন, পুলিশ সোর্সদের ওপর বেশি নির্ভরশীল এবং সোর্সের দেয়া তথ্য যাচাই বছাই না করেই বেশিরভাব ক্ষেত্রে পুলিশ অভিযান চালায়। এমন নির্ভরশীলতা না কমালে সমস্যা থেকে যাবে বলেই তার ধারণা।

শেয়ার করুন

পাঠকের মতামত