আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের সঙ্গেই থাকুন : জয়

উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের সঙ্গেই থাকুন : জয়

জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, সংকটে, সংগ্রামে, দুর্যোগ- দুর্বিপাকে বাংলাদেশ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই সবসময় সাধারণ মানুষের সঙ্গে ছিল। উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের সঙ্গেই থাকুন। গতকাল শনিবার সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় তার ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা বলেন।

 

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলার বিজয় মানেই ৩০ লাখ শহিদের রক্তের মূল্যে পাওয়া লাল সূর্য। আধুনিক অস্ত্রে সজ্জিত, তত্কালীন একাধিক পরাশক্তির সাহায্য নিয়েও বর্বর পাকিস্তানি সেনারা পারেনি বাঙালিকে পরাজিত করতে। তিনি বলেন, ১৯৭১-এর ডিসেম্বর মাসের শুরু থেকেই মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর আক্রমণে পাকিস্তানিদের অবস্থা জলে, স্থলে ও আকাশে এতটাই শোচনীয় ছিল যে, তারা যদি ১৬ ডিসেম্বরে আত্মসমর্পণ না করত তবে ৭/১০ দিনেই তাদের সমস্ত গোলাবারুদ শেষ হয়ে যেত। তারপর তাদের ৯০ হাজারের বেশি সেনার জীবন হয়তো বিপন্ন হতো। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী চারপাশ থেকে ঘিরে রেখেছিল ঢাকাকে। বিপদ বুঝতে পেরে তর্জন গর্জন করা পাকিস্তানি আর্মি খুব দ্রুত সিদ্ধান্ত নেয় আত্মসমর্পণের। তারা বুঝেছিল, বাংলা থেকে তাদের বিদায় নিতেই হবে, এর বিকল্প নেই। তারপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। সজীব ওয়াজেদ জয় বলেন, আজ আমরা স্মরণ করি মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদকে, একই সঙ্গে শ্রদ্ধা জানাই লাখো মা বোনকে, যাদের আত্মত্যাগে আজকে আমরা স্বাধীন। স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার দেওয়া রূপরেখার অবলম্বনে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন তারই কন্যা শেখ হাসিনা।

আরেকটি স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী তত্কালীন পূর্ব পাকিস্তানের নিরস্ত্র জনগণের ওপর নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়ে, যা ইতিহাসের জঘন্যতম গণহত্যার সূচনা করে। জামায়াতে ইসলামী বর্বর হায়েনাদের সঙ্গে যোগসাজশ করে এবং ধর্ষণ, গণহত্যা ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয়। এক সাগর রক্তের বিনিময়ে বিজয়ী হয় বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের জন্মের পেছনে মূল আদর্শগুলোকে ধ্বংস করে পাকিস্তানের অসমাপ্ত লক্ষ্য অর্জনের জন্য জামায়াতে ইসলামকে ক্ষমতায় বসিয়েছিল বিএনপি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত