আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

আগে সব সাংবাদিকরা এক ব্যানারে থাকতো: শিক্ষামন্ত্রী

আগে সব সাংবাদিকরা এক ব্যানারে থাকতো: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগে সব সাংবাদিকরা এক ব্যানারে থাকতো। এখন এতো বিশেষায়িত হয়েছে সবার নিজস্ব সংগঠন আছে। আর এসব সংগঠনের মধ্যে ফটোজার্নালিস্ট খুবই গুরুত্বপূর্ণ একটি সংগঠন। কারণ এক একটি ছবি আমাদের ইতিহাসের পাক বদলের এক একটি ঘটনা। একটি ছবি হাজার ঘটনার কথা বলে।

 

রোববার (১৭ ডিসেম্বর) রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরী কমিটি ২০২৩-২৪ এর নব গঠিত কমিটির পরিচিতি সভা ও কটি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগে যুদ্ধের মধ্যে বিভিন্ন সেবা সংস্থার লোকজন রক্ষা পেতেন। এখন তা হচ্ছে না। সাংবাদিকতা ক্রমাগত একটি ঝুঁকিপূর্ণ পেশায় পরিণত হয়েছে। ফিলিস্তিনে গাজার হামলা তার স্পষ্ট প্রমাণ। সেখানে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং চিত্রগুলো গণমাধ্যমে আসছে। আমরা কখনোই গণহত্যাকে সমর্থন করিনা। আমরা চাই ফিলিস্তিনে গাজার এই হামলা বন্ধ হোক।

মন্ত্রী বলেন, আমি নিজে সংবাদপত্রের মানুষের একজন কন্যা হিসেবে আমি এই পরিবারের একজন। কাজেই আপনারা যেমন আমাকে ভালোবাসেন আমিও আপনাদের ভালোবাসি। তারপরও কেন জানি মাঝে মাঝে একটু ব্যত্যয় ঘটে। কেউ কেউ হয়তো কারো চাপে লিখেন। কিন্তু আমার পক্ষ থেকে আপনাদের প্রতি ভালোবাসার কোন কমতি ছিল না। কারণ আমি মনে করি প্রতিহিংসা ভালো কিছু নয়। আপনাদের সাথে আমার সম্পর্ক আছে ও থাকবে।

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাহ, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, রিয়াদ ফেরদৌস, ফটোজার্নালিস্ট চাঁদপুর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ, চাঁদপুর জেলা আওয়ামী লীগ উপদপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমনসহ সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত