আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

কোনো ধরনের চাপ নেই নির্বাচন ঘিরে : ইসি আলমগীর

কোনো ধরনের চাপ নেই নির্বাচন ঘিরে : ইসি আলমগীর

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো ধরনের চাপ নেই। তারা শুধু জানতে চায়, সুষ্ঠু নির্বাচনের জন্য কী কী কাজ করা হচ্ছে।

 

রোববার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকার বিষয়ে তিনি বলেন, ‌‘নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। আর পুলিশ, প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসাররা যখন যেখানে প্রয়োজন হবে সেখানে যাবেন।’

এসময় তিনি আরও বলেন, ‘নাশকতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। তাদের গোয়েন্দা তৎপরতাও বাড়িয়েছে। তারপরও কেউ কোনো ধরনের নাশকতা করতে চাইলে তারা ধরা পড়ে যাবেন। এখন প্রযুক্তির যুগ। কেউ যদি নাশকতা করার পর মনে করেন বেঁচে যেতে পারবেন, সেটা এখন আর সম্ভব নয়।’

ভোটারদের উদ্দেশ্যে মো. আলমগীর বলেন, ‘অত্যন্ত শান্তি ও সুশৃঙ্খলভাবে ভোট হবে। আপনারা নিরাপদে আসতে পারবেন, ভোট দিয়ে আবার নিরাপদে বাড়িতে যেতে পারবেন। বাড়িতে গিয়েও নিরাপদ থাকতে পারবেন।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) ও নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম, পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ বিজিবি, র‌্যাব ও পুলিশের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত