আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

দ্বিতীয় মুক্তিযুদ্ধের নেতা হলেন শেখ হাসিনা : এম জে আকবর

দ্বিতীয় মুক্তিযুদ্ধের নেতা হলেন শেখ হাসিনা : এম জে আকবর

ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয়ী। এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ হলো, দেশকে স্বৈরশাসন থেকে মুক্ত করা। দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রধান নেতা এবং মুক্তিদাতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি প্রদান ও সম্মানিত করা উচিত।

 

রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘৫২ বছরে বাংলাদেশের অর্জন এবং আগামী দশকগুলোতে এই অঞ্চলে এবং এর বাইরে দেশটির অবস্থান’ শীর্ষক আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার সঙ্গে ছিলেন।

ভারতের প্রখ্যাত সাংবাদিক ও লেখক এম জে আকবর বলেন, শেখ হাসিনার ঐতিহাসিক অবদান হচ্ছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া। এর সঙ্গে রয়েছে ক্ষুধামুক্ত বাংলাদেশ। তিনি বাংলাদেশকে একটি সফল গল্প হিসেবে বানাচ্ছেন এবং এর সঙ্গে তিনি বাংলাদেশকে আধুনিক দেশ হিসেবে গড়ে তুলছেন।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং শক্তিশালী হচ্ছে। বাংলাদেশ নিয়ে বিদেশিদের আগ্রহের কারণ হচ্ছে, দেশটি গুরুত্বপূর্ণ। যারা ভয় দেখাচ্ছে, তারা একটি জিনিস ভুলে যাচ্ছে যে, বাংলাদেশ এখন আর ভীতু দেশ নয়। সুতরাং আপনি যদি আমাকে ভয় দেখান, এটা কাজ করবে না, আমি ভয় পাব না।

এর আগে অনুষ্ঠানে দেওয়া মূল বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীনতা দেওয়া হয়নি, বরং বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা কখনো কেউ ভুলে যাবে না। ১৯৭৫ সালে নির্মম হত্যাকাণ্ডের পরে বাংলাদেশে স্বৈরাশাসন শুরু হয়, যা গণতন্ত্রের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে যে সাহসী ভূমিকা রেখেছেন, সেজন্য তাকে সম্মান জানানো উচিত।

বাংলাদেশকে এশিয়ার উদীয়মান শক্তি হিসেবে অভিহিত করে তিনি বলেন, বাংলাদেশের জনগণ বারবার শেখ হাসিনাকে নির্বাচিত করে কারণ, দেশ অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মাধ্যমে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হাঁটছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যার নেতৃত্বে বাংলাদেশ আজ সম্ভাবনার দেশে পরিণত হয়েছে। আমাদের বিশ্বাস, বাংলাদেশ নিজেদের সমস্যা ও চ্যালেঞ্জ খুব ভালোভাবে নিজেরাই মোকাবিলা করতে পারবে। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি সমগ্র বিশ্বের জন্য একটি উদাহরণ। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মাশফি বিনতে শামস বক্তব্য রাখেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত