আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

বিএনপির গণহত্যার পরিকল্পনা বিশ্বের মনোযোগ আকর্ষণ : জয়

বিএনপির গণহত্যার পরিকল্পনা বিশ্বের মনোযোগ আকর্ষণ : জয়

প্রধানমন্ত্রীর সাবেক তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিশ্বের মনোযোগ আকর্ষণের জন্যই বিএনপি গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে নাশকতার পরিকল্পনা সাজিয়েছিল। গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে রোববার (১৭ ডিসেম্বর) রাতে এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

 

এক্স পোস্টে গাজীপুরে ট্রেন দুর্ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন দিয়ে তৈরি করা একটি ভিডিও পোস্ট করে সজীব ওয়াজেদ জয় লেখেন, গণহত্যার উদ্দেশে রেল লাইন কেটে ট্রেন লাইনচ্যুত করতে দেশের বিভিন্ন স্থান থেকে গত ১১ ডিসেম্বর দলবদ্ধ হয়েছিল বিএনপির একদল নেতাকর্মী। তিনি আরও লেখেন, নাশকতার আগে ১১ ডিসেম্বর সব অপরাধীরা গাজীপুরের বিভিন্ন স্থানে একাধিক মিটিং করে। যার মধ্যে একটি মিটিং হয় গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজমল ভূঁইয়ার বাড়িতে।

জয় বলেন, গত ২৮ অক্টোবর থেকে গণতান্ত্রিক প্রতিবাদের নামে বিএনপি-জামায়াত জোট দেশের জনগণের বিরুদ্ধে সন্ত্রাসের ঢেউ শুরু করেছে। শত শত বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। বেশ কয়েকটি ট্রেন লাইনচ্যুত করা হয়েছে। আসন্ন নির্বাচন বানচাল করার উদ্দেশেই এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। 

এদিকে, গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় মূল পরিকল্পনাকারী সিটি করপোরেশনের এক কাউন্সিলরসহ সাতজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গত শুক্র ও শনিবার (১৫ ও ১৬ ডিসেম্বর) গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এরা হলেন, সিটি করপোরেশনের ২৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, গাজীপুর মহানগর ২৮ নম্বর ওয়ার্ডের রফিকের বাড়ির ভাড়াটিয়া জান্নাতুল ইসলাম (২৩), ময়মনসিংহ জেলার ভালুকা থানার বান্দীয়া গ্রামের তাইজুদ্দীনের ছেলে মেহেদী হাসান (২৫), মহানগরীর ২৪নম্বর ওয়ার্ডের তরিকুল ইসলামের ছেলে জুলকার নাইন আশরাফি ও হৃদয়, সদর থানার কানাইয়া এলাকার মৃত সোলায়মান মোড়লের ছেলে শাহানুর আলম (৫৩), একই এলাকার মৃত ওমেদ আলী মোল্লার ছেলে মো. সাইদুল ইসলাম (৩২) এবং মধ্য ছায়াবীথি এলাকার আফতাফ উদ্দিনের ছেলে সোহেল রানা (৩৮)।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এতথ্য জানান গাজীপুর মেট্রপলিটন পুলিশ কমিশনার মাহবুব ইসলাম। তিনি জানান, একটি নাশকতার মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে একদল দুষ্কৃতকারী বুধবার (১৩ ডিসেম্বর) ভোর ৩টা থেকে ৪টার দিকে শ্রীপুর উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নের বনখরিয়া চিলাই রেল ব্রিজের পাশে রেল লাইন কেটে ফেলে। এর ফলে মোহনগঞ্জ-ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয় এবং ১০ জন গুরুতর আহত হন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত