আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

বিমানবাহিনী প্রধান-ভারতীয়-রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলের সাক্ষাৎ

বিমানবাহিনী প্রধান-ভারতীয়-রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩৬ জন এবং রাশিয়া সশস্ত্র বাহিনীর ৪ জনসহ ৪০ জনের একটি প্রতিনিধি দল আজ রোববার শাহীন হলে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নানের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

 

সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময়সহ কিছু সময় অতিবাহিত করেন। বিমান বাহিনী প্রধান ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় ও রাশিয়ান সশস্ত্র বাহিনীর অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। বিমান বাহিনী প্রধান তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এছাড়াও তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন সকল বীর মুক্তিযোদ্ধাকে, যাদের অপরিসীম ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

উল্লেখ্য, ৪০ সদস্যের একটি প্রতিনিধি দল মহান বিজয় দিবস ২০২৩ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে গত ১৪ ডিসেম্বর এক রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আগমন করেন। প্রতিনিধি দলের মধ্যে ৩০ জন ভারতীয় ও ২ জন রাশিয়ানসহ মোট ৩২ জন রয়েছেন যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন।

সফরকালে তারা মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন। প্রতিনিধি দলটির এই সফর বাংলাদেশের সাথে ভারত ও রাশিয়ার বিরাজমান সহযোগিতামূলক এবং ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুসংহত করবে বলে আশা করা যায়। অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত