আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ঢাকা মহানগরের ১৫ আসনের প্রার্থীরা প্রতীক পেলেন

ঢাকা মহানগরের ১৫ আসনের প্রার্থীরা প্রতীক পেলেন

ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা। সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেলা পৌনে ১০টা থেকে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়।

 

সকাল ১০টা পর্যন্ত ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এই দুই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী যথাক্রমে সানজিদা খানম ও হারুনুর রশিদ। হারুনুর রশিদ নিজে এসে রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের কাছ থেকে প্রতীক নিয়েছেন। সানজিদা খানম প্রতিনিধির মাধ্যমে প্রতীক বরাদ্দ নিয়েছেন।

আজ ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ এই ১৫ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। ঢাকা-৪ আসনে ৯ জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে দুজন স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন (ট্রাক), মো. মনির হোসেন স্বপন (ঈগল) প্রতীক পেয়েছেন। এছাড়া, আওয়ামী লীগের সানজিদা খানম (নৌকা), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ইয়াসিন হোসেন (হাতঘড়ি), তৃণমূল বিএনপির রফিকুল ইসলাম (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. সোহেল (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সালেহ আহমেদ সোহেল (ছড়ি), জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা (লাঙ্গল), ইসলামি ঐক্য জোটের শাহ আলম (মিনার) প্রতীক পেয়েছেন।

ঢাকা-৫ আসনে ১২ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তাঁদের মধ্যে স্বতন্ত্র দুই প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল (ট্রাক), মো. কামরুল হাসান (ঈগল) প্রতীক পেয়েছেন। লটারির মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের হারুনুর রশিদ মুন্না (নৌকা), ইসলামিক ঐক্য ফ্রন্টের আবু জাফর মো. হাবিবুল্লাহ (চেয়ার), ন্যাশনালিস্ট ঐক্য ফ্রন্টের এস এম লিটন (টেলিভিশন), তৃণমূল বিএনপির মো. আবু হানিফ (সোনালী আঁশ), ইসলামি ঐক্য জোটের আব্দুল কায়ুম (মিনার), ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির মোশাররফ হোসেন মিয়া (একতারা), বাংলাদেশ কংগ্রেসের সাইফুল আলম (ডাব), জাতীয় পার্টির মো. সারওয়ার খান (কাঁঠাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নুরুল আমিন (ছড়ি) প্রতীক পেয়েছেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত