আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

অনেক কিছু ঘটবে আগামী এক সপ্তাহ : ইসি আনিছ

অনেক কিছু ঘটবে আগামী এক সপ্তাহ : ইসি আনিছ

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে অনেক কিছু দেখবেন। আগামী এক সপ্তাহের মধ্যে দেখবেন অনেক জায়গায় অনেক কিছু ঘটে গেছে। এটুকুই আমি বলব, এর বেশি কিছু বলছি না।

 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইসি আনিছুর রহমান বলেন, বিদেশিরা তাকিয়ে আছে- বাংলাদেশে কেমন নির্বাচন হয় তারা সেটা দেখবে। তাই আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে নিরপেক্ষ একটি ভোটের আয়োজন করা। এই নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় তার জন্য কমিশন সবার সহযোগিতা চেয়েছে।

তিনি বলেন, যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তারা শক্তি ও সামর্থ্য আছে বলেই নির্বাচনে নেমেছেন। আমি আজকে তাদেরকে বলেছি তারা মাঠে থাকবে। তাদের অভিযোগের কথা শুনেছি এবং বলেছি শেষ সময় পর্যন্ত মাঠে থাকার জন্য।

নির্বাচন কমিশনার বলেন, ভোটের দিন আরেকটি বিষয় লক্ষ্য করা যায়- প্রার্থীরা বলেন আমার এজেন্ট বের করে দিয়েছে। মূলত তিনি এজেন্টই দেননি। যে কারণে আজকে প্রার্থীদের বলেছি ভোটের দিন একটি নির্ধারিত ফরম দিবে। ভোট শুরু হওয়ার আধা ঘণ্টা আগে যেন তাদের এজেন্টের নাম দেয় এবং তারা যেন উপস্থিত থাকে। ভোট শেষ হওয়ার পরে গণনা পর্যন্ত এজেন্ট থাকতে হবে এবং ফলাফলে সই দেবে। তার প্রার্থীর ফলাফল যাই হোক না কেন উপস্থিত থাকতে হবে।

প্রার্থীদের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, আমাদের কাছে অভিযোগ আসছে। আমরা অভিযোগগুলো তদন্ত করে দেখছি এবং সত্যতা পেলে সেগুলো মামলা হচ্ছে। এক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা নেবে না। কারণ পুলিশ তো সরকার পক্ষের লোক। যিনি অভিযোগকারী তাকেই প্রথমে থানায় অভিযোগ করতে হবে। অভিযোগ না দিলে বিষয়টি দুর্বল হয়ে যায়। এই বিষয়টিও স্বতন্ত্র প্রার্থীদের দেখতে হবে।

আনিছুর রহমান বলেন, এ বছর নির্বাচনের আগের দিন ব্যালট পেপার কেন্দ্রে যাবে না। ভোটের দিন সকালে যাবে। এক্ষেত্রে নির্বাচনী কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হবে। প্রয়োজনে সেনাবাহিনীর কাছেও সহযোগিতা চাইবো। এছাড়া যৌক্তিক কারণ দেখিয়ে চরাঞ্চলসহ দুর্গম এলাকায় আগের দিন দেওয়া হবে। কিন্তু সেটিরও সুরক্ষা নিশ্চিত করা হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত