আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বায়ুদূষণে শীর্ষ অবস্থানে ঢাকা

বায়ুদূষণে শীর্ষ অবস্থানে ঢাকা

ছবি: এলএবাংলাটাইমস

শীতের শুরুতে নভেম্বরের শেষ দিকে বায়ুদূষণের মাত্রা কম থাকলেও, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এসে আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে ঢাকা।

যুক্তরাষ্ট্রের বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউআই) মাত্রা অনুযায়ী ঢাকা শীর্ষ অবস্থানে। যার মাত্রা ২৬৬! মাত্রার দিক থেকে এটি খুবই অস্বাস্থ্যকর।

ঢাকার পরেই আজ দ্বিতীয় অবস্থানে আছে বসনিয়া হার্জেগোভিনার শহর সারাজেভো, যেখানে মাত্রা ২৪৭; তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, মাত্রা ২২০; চতুর্থ অবস্থানে রয়েছে তুরস্কের ইস্তাম্বুল, যার মাত্রা ২১৩ এবং পঞ্চম অবস্থানে আছে ভারতের কলকাতা, যার মাত্রা ২০২।

এ বিষয়ে জানতে চাইলে বায়ুদূষণ বিশেষজ্ঞ স্টামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, বায়ুদূষণের বর্তমান প্রধান কারণ হচ্ছে রাস্তা। কারণ রাস্তায় নানা সময়ে উন্নয়ন প্রকল্পের কাজ চলতেই থাকে। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন বাতাসে দূষণ ছড়ায়। শীত এলে এই দূষণের মাত্রা আরও বেড়ে যায়।

তিনি আরও বলেন, গত নভেম্বরে দূষণ কিছুটা কম হলেও ডিসেম্বরে এসে তা বেড়ে গেছে। শহরজুড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। তারা কিছু এলাকায় পানিও ছিটাচ্ছে কিন্তু তা শুধু তাদের কাজের এলাকার আশপাশে। বাতাসের এই দূষণ যানবাহনের সঙ্গে আরও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়।

পরামর্শ দিয়ে এই বায়ুদূষণ বিশেষজ্ঞ বলেন, আমাদের উচিত সারা শহরেই পানি ছেটানোর ব্যবস্থা করা। পাশাপাশি ফিটনেসবিহীন গাড়িগুলোর বিষয়ে আরও কঠোর হওয়া।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত