আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

কোনো নাশকতা, উসকানি, বিশৃঙ্খলা করা যাবে না: ইসি আলমগীর

কোনো নাশকতা, উসকানি, বিশৃঙ্খলা করা যাবে না: ইসি আলমগীর

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, কারও স্বাধীনভাবে ভোটে অংশ নেওয়ার যেমন অধিকার আছে, অংশ না নেওয়ারও অধিকার আছে। কোনো দল যদি ভোটে অংশ না নেয়, সেটা তাদের রাজনৈতিক ইচ্ছা, কৌশল। তারা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধও করতে পারে। তাতেও সমস্যা নেই। কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে বলতে হবে। তবে কোনো নাশকতা, উসকানি, বিশৃঙ্খলা করা যাবে না। এটা নির্বাচনী আইন ও বিধি অনুযায়ী অপরাধ।

 

আজ বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন মো. আলমগীর।

নির্বাচন কমিশনার বলেন, নাশকতা, উসকানি, বিশৃঙ্খলার মতো অপরাধমূলক কাজ যাতে কেউ করতে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে।

মো. আলমগীর বলেন, ভোটের মাঠের পরিবেশ ভালো আছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনায় নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে কোনো প্রভাব পড়বে না। ভোটারদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা আছে। কোথাও কোনো সমস্যা নেই। পুলিশ, প্রশাসন, গোয়েন্দা সংস্থার তথ্যমতে কোথাও এমন কোনো হুমকি নেই যে নির্বাচনে সমস্যা হতে পারে।

এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, দু-একটা ক্ষেত্রে সহিংসতার ঘটনা ঘটছে। তবে শান্তিশৃঙ্খলার সঙ্গে তুলনা করলে তা একেবারেই নগণ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার লোকজন অত্যন্ত তৎপর আছেন। কেউ নাশকতার চেষ্টা করছে কি না, নাশকতা সংগঠিত করার চেষ্টা করছে কি না, সে বিষয়ে তাঁরা অত্যন্ত সজাগ। এসব ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। দু-একটি বিচ্ছিন্ন যে ঘটনা ঘটেছে, সেগুলো নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে তারা মনে করেন না। বরং তাঁদের ধারণা, নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত