আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ট্রেনে আগুনে ৪ জন শনাক্ত

ট্রেনে আগুনে ৪ জন শনাক্ত

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় চারজনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুজন বিরোধী রাজনৈতিক দলের কর্মী, বাকি দুজন ভাসমান বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, আমরা তেজগাঁও এলাকায় ট্রেনে আগুন লাগার ঘটনায় বেশ কিছু ক্লু ও নাম পেয়েছি। দুই ক্যাটাগরিতে শনাক্ত করেছি। তদন্তের স্বার্থে নামগুলো প্রকাশ করছি না। আমরা সিসি ফুটেজ থেকেও তথ্য নিয়েছি। যাদের নাম ও ছবি পেয়েছি তাদের মধ্যে দুজন বিরোধীদলের রাজনীতির সঙ্গে জড়িত। আর দুজন ভাসমান ব্যক্তি। ট্রেনে আগুন লাগানোর কাজে রেলওয়ে এলাকায় থাকা ভাসমান মানুষকে ব্যবহার করা হয়েছে, আমরা সবদিক বিবেচনায় নজর রাখছি।

এদিকে হরতাল-অবরোধে ট্রেনে আগুন জ্বালিয়ে নাশকতাকে কেন্দ্র করে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব-৩।

র‍্যাব-৩ জানায়, ইতোমধ্যে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস, টাঙ্গাইলে কমিউটার ট্রেনে, মৌলভীবাজারে পারাবত ট্রেনে, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন জ্বালিয়ে দেশের জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত করে নাশকতা করার অপচেষ্টা চলছে। এসব নাশকতাকে কেন্দ্র করে জনগণের জানমাল রক্ষার্থে র‍্যাব-৩ কমলাপুর রেলস্টেশন এলাকায় কঠোরভাবে নিরাপত্তা জোরদার করেছে।

দুষ্কৃতকারীরা কোনো অবস্থাতেই যেন কমলাপুর রেলস্টেশন এলাকায় অবস্থান করতে না পারে তার জন্য র‍্যাব-৩ সার্বক্ষণিক টহলের মাধ্যমে নিরাপত্তা দিচ্ছে।

এ ছাড়া যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড দমন ও আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে র‍্যাব-৩ বদ্ধপরিকর।

সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে র‍্যাব-৩ এর আওতাধীন এলাকায় একাধিক পেট্রোলের সমন্বয়ে রোবাস্ট পেট্রোল পরিচালিত হচ্ছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নিরাপত্তা পেট্রোল প্রস্তুত রাখা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত