আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

বিএনপি ভোটকে ‘একতরফা’ বলে কল্পকাহিনী ছড়াচ্ছে : সজীব ওয়াজেদ জয়

বিএনপি ভোটকে ‘একতরফা’ বলে কল্পকাহিনী ছড়াচ্ছে : সজীব ওয়াজেদ জয়

“দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক প্রার্থী অংশ নিয়েছেন, অথচ এখনও ভোটকে ‘একতরফা’ বলে বিএনপি কল্পকাহিনী ছড়াচ্ছে,” সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি ভিডিও পোস্ট করে সেটির বিবরণে এমন কথা লিখেছেন সেন্টার ফর রিসার্চ আ্যান্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয়।

 

ভিডিওর বিবরণে বলা হয়, ৩০০ সংসদীয় আসনে ১,৮৯৬ জন প্রার্থী ভোট যুদ্ধের লড়াইয়ে টিকে থাকতে নিজ নিজ এলাকায় গ্রামে গ্রামে ছুটে বেড়াচ্ছেন। দেশজুড়ে বইছে নির্বাচনী উৎসবের আমেজ।

এতে আরও বলা হয়, ২০ ডিসেম্বর সিলেটে আওয়ামী লীগের জনসভায় ঐতিহাসিক জনসমাগম নির্বাচনকে কেন্দ্র করে জনগণের মধ্যে জোরালো আগ্রহের বিষয়টি তুলে ধরেছে। একই সঙ্গে এতে বিএনপি জামায়াতের নির্বাচনকে বানচালের আহ্বান ও সড়কে সহিংসতার রাজনীতিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানের বিষয়টি প্রমাণ করেছে।

বিবরণে বলা হয়, বিএনপির বয়কটের আহ্বান প্রত্যাখ্যান করে ২৭টি নিবন্ধিত রাজনৈতিক দল আসন্ন নির্বাচনে জয় পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর স্বতঃস্ফূর্ত অবস্থান এবং নির্বাচন কমিশনের মাধ্যমে সবার অন্তর্ভুক্তিমূলক প্রচারণা কার্যক্রম প্রমাণ করছে যে নির্বাচন একতরফা হওয়ার বিএনপির বর্ণনার একেবারেই সঠিক নয়।

এতে বলা হয়, বিএনপি’র পলাতক ভারপ্রাপ্ত প্রধানের আহবানে সাড়া না দিয়ে দলটির শতাধিক জনপ্রিয় নেতা বাসে আগুন ও পুলিশ কর্মকর্তা হত্যার পথ ছেড়ে বিভিন্ন ব্যানারে নির্বাচনী দৌড়ে অংশ নিয়েছেন।

এতে আরও বলা হয়, এতগুলো দল থেকে এত বিপুল সংখ্যক প্রার্থীর অংশগ্রহণ স্পষ্টতই ‘একতরফা’ ভোটের কল্পকাহিনীকে মিথ্যা প্রমাণ করছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত