আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

দেশে অবাধ, নিরপেক্ষ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে

দেশে অবাধ, নিরপেক্ষ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে

প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনে নৌকার প্রার্থী সালমান এফ রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি বন্ধুদের কথা দিয়েছেন দেশে অবাধ, নিরপেক্ষ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। তার জন্য যা যা করা দরকার তাই করবে।

 

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঢাকার নবাবগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুড়াইন ইউনিয়নে কেন্দ্রভিত্তিক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নে কাজ করেছেন। তিনি শুধু আওয়ামী লীগেরই উন্নয়ন করেনি। তিনি বিএনপি-জামায়াতের উন্নয়নেও কাজ করেছেন। তিনি সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছেন। তিনি আলাদাভাবে চিন্তা করেননি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশে স্বাস্থ্য ও কৃষিখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

তিনি বলেন, ঢাকা থেকে জেডকেডি রাস্তাটি চার লেনে উন্নতি করবো ইনশাল্লাহ। এ ৫ বছরে দোহার ও নবাবগঞ্জে অনেক উন্নয়ন হয়েছে। আমাকে আপনারা আবার নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। কথা দিলাম, আগামীতেও আরও ব্যাপক কাজ হবে ইনশাল্লাহ।

নারীদের উদ্দেশ্যে সালমান এফ রহমান বলেন, মন্ত্রণালয়ে আমার সঙ্গে কথা হয়েছে। আগামীতে এ অঞ্চলে ঢাকা থেকে সরাসরি গ্যাস লাইন সংযোগ করা হবে।

আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে বেশি বেশি ভোটার উপস্থিতি করতে হবে। যাতে মানুষ বুঝতে পারে দেশে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, নবাবগঞ্জ উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার সহসভাপতি গোলাম মোস্তফা ঝিন্টুসহ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত