আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

দায়িত্ব পালন করতে হবে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে: বিজিবি মহাপরিচালক

দায়িত্ব পালন করতে হবে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে: বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বিজিবি'র প্রত্যেক সদস্যকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিজিবি'র ওপর অর্পিত যেকোনো দায়িত্ব সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পালন করার আহ্বান জানিয়েছেন।

 

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে বিজিবি'র কুড়িগ্রাম ব্যাটালিয়ন সদর ও দায়িত্বপূর্ণ সীমান্ত পরিদর্শনের সময় বিজিবি সদস্যদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

বিজিবি মহাপরিচালক রংপুর রিজিয়নের আওতাধীন কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন। এসময় তিনি কোয়ার্টার গার্ডে সালাম গ্রহণ ও বৃক্ষরোপন করেন। পরে তিনি ব্যাটালিয়ন সদরের সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে বিজিবি মহাপরিচালক সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ, চোরাচালানসহ সকল প্রকার সীমান্ত অপরাধ দমন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিজিবি সদস্যদের পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশনা দেন।

এছাড়াও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকালীন দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।

পরে বিজিবি মহাপরিচালক কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধীনস্থ সোনাহাট আইসিপি ও তৎসংলগ্ন সোনাহাট বিওপি পরিদর্শন করেন। সোনাহাট আইসিপিতে বিজিবি মহাপরিচালক গৌহাটি ফ্রন্টিয়ারের আইজিসহ ঊর্ধ্বতন বিএসএফ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিজিবি মহাপরিচালকের পরিদর্শনকালীন বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রংপুর রিজিয়ন কমান্ডার, রংপুর সেক্টর কমান্ডার এবং কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত