আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ভারত সমর্থন দেবে না দেশে ওয়ান ইলেভেন ঘটাতে: ওবায়দুল কাদের

ভারত সমর্থন দেবে না দেশে ওয়ান ইলেভেন ঘটাতে: ওবায়দুল কাদের

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ঢাকা সফর ও অন্যান্য ষড়যন্ত্র করে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থানের পরিবর্তন ঘটানো যাবে না। ২০০৭ সালের ১১ জানুয়ারির মতো এদেশে আর কোনো ১/১১ হবে না। রোববার ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেছেন।

 

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘একটা ষড়যন্ত্র চলছে, কিন্তু এদেশে ১/১১ এর মতো পরিস্থিতি আর হবে না। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ভারতে গেছেন। কিন্তু এতে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ক্ষেত্রে ভারতের অবস্থান পরিষ্কার।’

বিএনপির ডাকা অসহযোগ আন্দোলন ও তাদের অন্যান্য দাবির প্রসঙ্গে আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলন ডেকেছিলেন ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে কাদের জোর দিয়ে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা ক্ষমতাসীন দল বরদাস্ত করবে না। যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন বিরোধী কোনো সহিংসতা হলে নির্বাচন কমিশনের গৃহীত ব্যবস্থাকে আ.লীগ সমর্থন করবে। কেউ নির্বাচনী আচরণবিধি বা আইন লঙ্ঘন করলে তাকে বিচারের আওতায় আনতে হবে।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন নিয়ে সর্বত্র আলোচনা অব্যাহত রয়েছে।

লন্ডন থেকে নিয়ন্ত্রিত বিরোধী দলের আন্দোলনকে ‘বিচিত্র’ আখ্যা দিয়ে কাদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে চললে বিএনপি নেতারা সবকিছু হারাবেন।

তিনি বলেন, ‘সাহস থাকলে দেশে ফিরছেন না কেন? বাংলাদেশে খোমেনী ধারার বিপ্লব হবে না। হয় আপনাকে (তারেক) রাজপথে আসতে হবে নয়তো জেলে থাকতে হবে। বিদেশে থেকে কোনো আন্দোলন হবে না।’

বিএনপির অসহযোগ আন্দোলন সম্পর্কে তিনি বলেন, বিএনপি নেতারা ট্যাক্স ও ইউটিলিটি বিল দেবেন না বলে হুমকি দিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কর না দিলে জেলে যেতে হবে। ইউটিলিটি বিল পরিশোধ না করলে শাস্তি পেতে হবে। বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ না করলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এত সহজ!’

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত