আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

পদ না পেয়ে বিএনপির কার্যালয়ে ভাঙচুর করল ছাত্রদলের পদবঞ্চিতরা

পদ না পেয়ে বিএনপির কার্যালয়ে ভাঙচুর করল ছাত্রদলের পদবঞ্চিতরা

সদ্য ঘোষিত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে পদ না  পাওয়া নেতাকর্মীরা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে। সোমবার বেলা সাড়ে তিনটার দিকে এই হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে।

এসময় বিক্ষুব্দ নেতাকর্মীরা কার্যালয়ের সামনে ৪টি মোটরসাইকেলে আগুন দেয়। এ ছাড়াও তারা কার্যলয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেলে নয়াপল্টনে সদ্য ঘোষিত ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়া নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। উত্তেজিত ছাত্রদল নেতাকর্মীরা কার্যালয়ের সামনে রাখা মোটরসাইকেল ভাঙচুর চালান। এমনকি ৪টি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেন তারা।

পরে কমিটিতে স্থান পাওয়া নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের ভেতরে চলে গেলে বাইরে থাকা কর্মীরা ইট-পাটকেল ছোঁড়েন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বিয়ষটি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 এ ঘটন‍ায় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। চলাচল করছে যানবাহনও।

তবে এ ঘটনায় ছাত্রদল জড়িত নয় বলে দাবি করেছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম।

সাংবাদিকদের তিনি বলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রলের কোনো নেতাকর্মী জড়িত নেই। সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীরা এ কাণ্ড ঘটিয়েছে।

‘স‍ামনে বিএনপির কাউন্সিল বানচাল করতেই এ ধরনের হামলা চালানো হয়েছে,’ বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা।

প্রসঙ্গত, প্রায় ১৬ মাস পর গতকাল রবিবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন সাংগঠনিক নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এর আগে, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজীব আহসানকে সভাপতি ও মো. আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত