আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

বিএনপি ভোট না দিয়ে পাস করার সংস্কৃতিতে বিশ্বাস করে: আইনমন্ত্রী

বিএনপি ভোট না দিয়ে পাস করার সংস্কৃতিতে বিশ্বাস করে: আইনমন্ত্রী

বিএনপির সমালোচনা করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপি যেহেতু ভোট না দিয়ে পাস করা সংস্কৃতিতে বিশ্বাস করে, তাই আপনাদের এখন বলছে, ভোট দিতে যাবেন না। কিন্তু আমি বলছি, আপনারা আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে আমাকে নৌকায় ভোট দেবেন।’

 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে আখাউড়া উত্তর ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এ সময় আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি জনগণের কোনো অংশগ্রহণ ছাড়াই ভোট করেছিলেন। যেহেতু জনগণের অংশীদারিত্ব ছিল না, তাই দেড় মাসের মধ্যে তাকে পদত্যাগ করতে হয়েছিল।’

আইনমন্ত্রী বলেন, ‘একটি কুচক্রী মহল এই নির্বাচন বর্জন করেছে তারা শুধু নির্বাচন বর্জন করেই ক্ষান্ত হয়নি। তারা এখন চেষ্টা করছে মানুষকে ভোট কেন্দ্রে না যেতে। তারা যখন নির্বাচন করতো, এই বিএনপি-জামায়াত, আমরা দেখেছি (জিয়াউর রহমানের) হ্যাঁ-না ভোট, ‘৭৯ সালেও আমরা দেখেছি তেমনই ব্যালটবাক্স ভর্তি করা ভোট, ‘৮৬ ও ‘৮৮ সালের ব্যালটবাক্স ভর্তি করা ভোট এরশাদ ও জিয়াউর রহমানের শাসনামলে। ‘৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দেখেছি খালেদা জিয়া জনগণের অংশগ্রহণ ছাড়া ভোট করে। দেড় মাসের মধ্যে তাকে পদত্যাগ করতে হয়েছিল। আজকে সেই ইতিহাস বলার কারণ, সেই ধারাবাহিকতায় তারা যেহেতু ভোট না দিয়ে পাসের সংস্কৃতিতে বিশ্বাস করে, আপনাদেরকে এখন বলছে ভোট দিতে যাবেন না। আমি বিশ্বাস করি আপনারা কেন্দ্র গিয়ে ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি ১৯৭৯ সালে ব্যালট বাক্স ভর্তি ভোট, ১৯৮৬ সালের ভোট সেই রকম ব্যালটবাক্স ভর্তি করা, ১৯৮৮ সালেও আমরা দেখেছি সেই রকম ব্যালটবাক্স ভর্তি করা ভোট, এরশাদ ও জিয়াউর রহমানের শাসনামলে। সেই সময় এখন আর নেই।’

আনিসুল হক বলেন, ‘আমি বিশ্বাস করি আপনারা আপনাদের অধিকার সম্পর্কে জ্ঞাত আছেন,আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচিত করতে চান, আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন।’

আখাউড়া উত্তর ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মজিবুর রহমান নান্নুর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান, সাবেক চেয়ারম্যান মো. হান্নান ভূইয়া স্বপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ সাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়নসহ আরও অনেকে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত