আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ইসির কাছে সব প্রার্থীই সমান: ইসি রাশেদা

ইসির কাছে সব প্রার্থীই সমান: ইসি রাশেদা

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, আচরণবিধি ভাঙলেই সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইসির কাছে সব প্রার্থীই সমান। অভিযোগ ছোট হোক বা বড় হোক, সব অভিযোগই গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাটের নির্বাচন কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

রাশেদা সুলতানা আরও বলেন, যে প্রার্থীই অপরাধ করুক না কেন, দলমত নির্বিশেষে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রার্থী দেখে নয়, বরং অপরাধ দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশ্বাস দিয়ে তিনি বলেন, সুশৃঙ্খল পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন সচেষ্ট আছে। প্রতিটি স্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত আছে। কোনো রকমের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়া কিংবা সুষ্ঠু ভোটের পরিবেশ বিঘ্নিত হওয়ার সুযোগ নেই।

ইসি রাশেদা সুলতানা প্রিজাইডিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং লালমনিরহাটের তিনটি আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহসহ পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার ও অন্যান্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত