আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

নির্বাচনে বাধা দিলে মোকাবিলা করা হবে: সিইসি

নির্বাচনে বাধা দিলে মোকাবিলা করা হবে: সিইসি

 

বিএনপি নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করলে তা মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

সিইসি বলেন, ‌বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং জনগণকে আহ্বান জানাচ্ছে নির্বাচন বর্জনের জন্য। এটা যদি শান্তিপূর্ণভাবে বলে তাহলে সমস্যা নেই। কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক অধিকারের মধ্যে কোনো একটা নির্বাচনের পক্ষে যেমন বলা যায়—সে নির্বাচনের সমালোচনাও করা যায়।

তিনি আরও বলেন, ‘তবে আমরা যেটা বলেছি, নির্বাচনকে প্রতিহত করতে পারবে না। এখন তারা যদি নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করে তাহলে একটা চ্যালেঞ্জ আসবে—যেটা আমাদের মোকাবিলা করতে হবে। আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলোকে বলা হয়েছে—তারা যেন বোঝার চেষ্টা করেন; আসলেই তারা (বিএনপি) শান্তিপূর্ণভাবে নির্বাচন বর্জন করার যে আহ্বান জানাচ্ছেন ওর মধ্যেই যদি সীমাবদ্ধ থাকেন—তাহলে আমাদের কোনো সংকট নেই। যদি নির্বাচনের দিন বা আগে তাদের অবস্থান পরিবর্তিত হয়ে নির্বাচন প্রতিহত করার কোনো কার্যক্রম গ্রহণ করেন, ভোটারদের যদি ভোটকেন্দ্রে যেতে বাধা প্রদান করা হয়, তাহলে অবশ্যই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রস্তুতি আমাদের রয়েছে।’

আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নির্বাচনের দিন ব্যান্ডউইথ কমানো হবে না। সেদিন যদি ব্যান্ডউইথ কমিয়ে দেওয়া হয়; দুটি কারণে আমি জানতে চেয়েছিলাম, একটি হলো অপপ্রচার—সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কিছু বানিয়ে নির্বাচনকে বরবাদ করে দেওয়ার চেষ্টা হয়। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, ব্যান্ডউইথটা থাকবে। যদি অপপ্রচার হয়, সেটা যে অপপ্রচার; সেটাকেও প্রচার করার জন্য সত্য-মিথ্যার বিচার করার দায়িত্ব নাগরিকদের গ্রহণ করতে হবে।’

এসময় তিনি বলেন, ‘স্বাভাবিক অবস্থা বজায় রেখে আমরা নির্বাচন পরিচালনার চেষ্টা করব।’

প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে বিএনপি। ভোট বর্জন ও প্রতিহতের ঘোষণা দিয়ে বিএনপির পক্ষ থেকে সরকারকে অসহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত