আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

নৌকায় এদেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার: প্রধানমন্ত্রী

নৌকায় এদেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, নৌকা দেবে উন্নয়ন, নৌকায় দেবে সব। নৌকা মার্কা ছাড়া আমাদের কোনো উপায় নেই।

 

শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মাদারীপুরের কালকিনির সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠের জনসভায় তিনি এ কথা বলেন।

এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে জনসভামঞ্চে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

শেখ হাসিনা বলেন, নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে। এই নৌকা পরপর তিনবার ক্ষমতায় আছে বলেই আজকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। প্রত্যেকটি ঘর আজ আলোকিত। এই নৌকায় ভোট দিয়েছে বলেই কোনো মানুষ গৃহহীন, ভূমিহীন থাকবে না। নৌকায় এদেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার। কাজেই নৌকা মার্কায় ভোট আমাদের প্রার্থীদের জয়যুক্ত করে সেবা করার সুযোগ দিবেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত খুনির দল, তাদের রাজনীতি করার অধিকার নেই। জিয়াউর রহমানের অবৈধ ক্ষমতার উচ্ছিষ্ট থেকে বিএনপির জন্ম। এই দল কখনো জনগণের কল্যাণে কাজ করতে পারে না।

আওয়ামী লীগ সভাপতি বলেন, দেশের স্বার্থ বেচে আমার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আমার কখনো ছিলো না। কখনো থাকবেও না। ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে খালেদা জিয়া ক্ষমতায় এসেছিলো। এর আগে ৯৬’ সালে ভোট চুরি করে ক্ষমতায় আসে খালেদা জিয়া। এর প্রতিবাদে জনগণের আন্দোলনের মুখে ভোট চুরির অপবাদে খালেদা জিয়াকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত