আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

সারা দেশে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে: পানিসম্পদ উপমন্ত্রী

সারা দেশে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে: পানিসম্পদ উপমন্ত্রী

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে নৌকার প্রার্থী ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, সারা দেশে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোনও বিকল্প নেই।

শনিবার (৩০ ডিসেম্বর) শরীয়তপুর-২ নির্বাচনী এলাকার নড়িয়া উপজেলার ঘরিষার ইউনিয়নে গণসংযোগ ও প্রচারণাকালে তিনি এ মন্তব্য করেন।

 

একেএম এনামুল হক শামীম বলেন, উন্নয়ন ও জনগণের ভালোবাসা নিয়ে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে -ইনশাল্লাহ। শুধু দেশের মানুষই নয়, উন্নয়নে বিস্মিত বিশ্ব নেতারা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চান। আওয়ামী লীগ দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে গেছে। গত ১৫ বছরে দেশে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে।

তিনি বলেন, বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। ষড়যন্ত্রকারীরা বিএনপির এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। তারা নানাভাবে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে। তবে তারা কখনোই সফল হবে না। কারণ, নড়িয়া-সখিপুরের মানুষ কখনও বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামী লীগ ও নৌকার প্রশ্নে আপস করে নাই, আগামীতেও করবে না।

এ সময় তার সঙ্গে ছিলেন- শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটির সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী জামিল, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এসএম সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রব খান, সহ-সভাপতি লিটন মোল্যা, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর সরদার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শহিদ বেপারী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আদিল মুন্সী, সদস্য অমিত পাল, শাহিন নুরী, ঘরিষার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ আকবর, সাধারণ সম্পাদক লিয়াকত মুন্সী, প্যানেল চেয়ারম্যান নিরব গোলদার প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত