আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বিচারপতি মানিকের জাজশিপ প্রত্যাহারের আবেদন

বিচারপতি মানিকের জাজশিপ প্রত্যাহারের আবেদন

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিচারিক মর্যাদা (জাজশিপ) প্রত্যাহার চেয়ে রাষ্ট্রপতি বরাবর একটি আবেদন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতির কার্যালয়ে গিয়ে আবেদনটি দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোজাম্মেল হক।

জাজশিপ প্রত্যাহার বলতে এ আইনজীবী বুঝিয়েছেন, বিচার বিভাগের প্রয়োজনে কোনোদিন যেন বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক মামলা নিষ্পত্তি করতে বেঞ্চে বসতে না পারেন।

‘আর্মি অফিসাররা অবসরে গেলে তার দায়িত্ব কর্তব্য যেমন শেষ হয় না, তেমনি কোনো বিচারপতি অবসরে গেলে তার দায়িত্ব শেষ হয়ে যায় না উল্লেখ করে এ আইনজীবী আরো বলেন, ‘যেকোনো বিচারপতি অবসরে যাওয়ার পরও রাষ্ট্রের প্রয়োজনে প্রধান বিচারপতি মনে করলে তাকে বিচারিক কাজে নিয়োগ দিতে পারবেন। কিন্তু এই বিচারপতি যেন কোনোদিন তার নামের আগে বিচারপতির পদ ব্যবহার না করতে পারেন, পাশাপাশি কোনো সুযোগ সুবিধাও যেন না নিতে পারেন।’    

 তিনি বলেন, ‘অবসরপ্রাপ্ত এ বিচারপতি সুপ্রিম কোর্টের ৫০০ আইনজীবীকে হেনস্তা ও অপমান করেছে। এ বিচারপতির বিরুদ্ধে আমি প্রধান বিচারপতির কাছে বিচার চেয়ে একটি আবেদন করেছিলাম। সে আবেদনের শুনানি করে এ বিচারপতির বিরুদ্ধে জুডিশিয়াল কাউন্সিল গঠনের আদেশ দিয়েছেন।’

শেয়ার করুন

পাঠকের মতামত