আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বিএনপি-জামায়াত ভুল ও মিথ্যা তথ্য প্রচার করেছে: জয়

বিএনপি-জামায়াত ভুল ও মিথ্যা তথ্য প্রচার করেছে: জয়

সাম্প্রতিক সহিংসতার শিকার হওয়া ভুক্তভোগীদের আবেদনের কথা উল্লেখ করে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এক টুইট বার্তায় বলেছেন, অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে দিতে ভুল ও মিথ্যা তথ্য প্রচার করেছে।

 

জাতিসংঘ ও অন্যান্য দূতাবাসে পাঠানো বিএনপি’র চিঠির প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ আজ ‘এক্স’ হ্যান্ডেলে (সাবেক টুইটারে) পোস্ট করা একটি ভিডিও’র ক্যাপশনে বলেন, ‘বিশ্বের সামনে আবারও বিএনপি-জামাতের মিথ্যা উন্মোচিত হয়েছে।’

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সময় রাস্তায় সহিংসতার ঘটনায় আগুনে পুড়ে আহত হওয়া বেশ কিছু ভুক্তভোগী গতকাল তাদের নিকটাত্মীয়দের হারানোর জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করেছে।

বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ চলমান সহিংসতার জন্য আওয়ামী লীগকে দায়ী করে জাতিসংঘ ও বিভিন্ন দূতাবাসে চিঠি পাঠিয়েছেন, যদিও এই অগ্নিসংযোগ ও ট্রেন লাইনচ্যুতির ঘটনা বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সময় সংঘটিত হয়।

বিএনপি-জামায়াতের শাসনামলে জীবন্ত পুড়িয়ে মারা নাহিদের মা রুনি বেগম বলেন, ‘বিএনপি-জামায়াত সমর্থকরা আমার ছেলেকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। আমার ছেলে কখনো রাজনীতিতে জড়িত ছিল না...যারা আমার ছেলেকে পুড়িয়ে মেরেছে এবং যারা তাদের প্ররোচরণা দিয়েছে, তাদের শাস্তি নিশ্চিত করার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করছি।’

৩ ডিসেম্বর চট্টগ্রামে অগ্নিসংযোগে আহত শিকদার মোহাম্মদ বলেন, ‘বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগকারীরা আমাদের পুড়িয়ে দিয়েছে। কিন্তু শেখ হাসিনার চালু করা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কল্যাণে আমরা বেঁচে আছি।’

এসব ঘটনা উদ্ধৃত করে সজীব ওয়াজেদ লিখেছেন, ‘এখন বিশ্বের উচিত নির্বাচন বানচাল করতে রাস্তায় বিএনপি-জামায়াতের সহিংসতা শুরুর পর থেকে অগ্নিসংযোগের শিকার সেই নিরপরাধ মানুষ এবং তাদের স্বজনদের কাছ থেকে প্রত্যক্ষ বিবরণ শোনা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত