আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

জনগণ নির্বাচন বর্জনকারীদের বর্জন করেছে: ওবায়দুল কাদের

জনগণ নির্বাচন বর্জনকারীদের বর্জন করেছে: ওবায়দুল কাদের

নির্বাচন বর্জনকারীদের জনগণ বর্জন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যারা বলেছিলেন নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না- তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে।’

 

আজ রোববার সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট ১ নম্বর ওয়ার্ডের উদয়ন প্রি-ক্যাডেট অ্যাকাডেমি কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি এ পর্যন্ত যত জায়গায় খবর নিয়েছি এবং আমি আমার নির্বাচনী এলাকায় এসে যা দেখতে পাচ্ছি, উৎসবমুখর পরিবেশ, বিপুল সংখ্যক ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। এটাই প্রমাণ করে বিএনপি ও তাদের সমমনারা আন্দোলনে পরাজিত হয়েছে।’

বিএনপির ভোট বর্জন কর্মসূচি প্রসঙ্গ তুলে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘আজকে এটাই প্রমাণ করছে, ভোটাররাই তাদের বর্জন করেছে। আজকে সারাদেশে যে উৎসবমুখর পরিবেশ, শান্তিপূর্ণ পরিস্থিতি, ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং উপস্থিতি এটাই প্রমাণ করে যে, যারা ভোট বর্জন করতে নাশকতার আশ্রয় নিয়েছে তারা আবারও পরাজিত হলো। ভোটারদের বর্জন করতে তারা অনুরোধ করেছে কিন্তু নির্বাচনে আজ যে পরিবেশ এবং ভোটারদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাতে মনে হচ্ছে যে, যারা বর্জন করতে আহ্বান করেছিল, ভোটাররা তাদেরই বর্জন করেছে।’

সারা দেশে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ভোটের লড়াই হচ্ছে- এ প্রসঙ্গে গণমাধ্যমকর্মীরা দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্রের প্রাণ হচ্ছে নির্বাচন। নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। সেটাই হলো নির্বাচনের সার্থকতা। অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটা আমাদের গণতন্ত্রের জন্য সুখবর।’

বিদেশি পর্যবেক্ষকদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘আপনারা এতদিন শুনেছেন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না, বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই, বাংলাদেশে অংশগ্রহণমূলক-প্রতিযোগিতামূলক নির্বাচন হবে না, তাদের (বিএনপি) এই অপপ্রচার বাইরে থেকে তারা শুনেছেন। বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিকদের কাছে আমি অনুরোধ করবো, আপনারা সরেজমিনে এখন দেখছেন ভোটের পরিবেশ কেমন- জনগণের স্বতঃস্ফূর্ততা ও উৎসবমুখর পরিবেশ সব কিছুই তারা লক্ষ্য করছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত