আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বেনাপোল এক্সপ্রেসের আগুনকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে অভিহিত পররাষ্ট্রমন্ত্রীর

বেনাপোল এক্সপ্রেসের আগুনকে  ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে অভিহিত পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগিয়ে চারজন নিহত হওয়ার ভয়াবহ ঘটনাকে ক্ষমার অযোগ্য ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন।

৬ জানুয়ারী শনিবার এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ট্রেনে আগুন লাগানো, মানুষ পোড়ানোর মতো সহিংসতার বৈশিষ্ট্য আমরা আগেও প্রত্যক্ষ করেছি। এটি আমাদের সমগ্র সমাজের-এবং প্রকৃতপক্ষে-সমগ্র বিশ্বের বিবেককে হতবাক করেছে।’

তিনি বিবৃতিতে বলেছেন, ‘এই নিন্দনীয় ঘটনা নিঃসন্দেহে যারা বিদ্বেষপূর্ণ উদ্দেশ নিয়ে সাজিয়েছে, তা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের একেবারে হৃদয়ে আঘাত করেছে।’

ড. মোমেন বলেন, ৭ জানুয়ারির নির্বাচনের ঠিক একদিন আগে এই ট্র্যাজেডি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উৎসব, নিরাপদ ও নিরাপত্তাকে বাধাগ্রস্ত করার আসল অভিপ্রায় প্রদর্শন করে।

তিনি বলেন, ‘এটি গণতন্ত্রের প্রতি অবমাননা, গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আক্রমণ এবং আমাদের নাগরিকদের অধিকারের গুরুতর লঙ্ঘন।’

বিবৃতিতে বলা হয়েছে, একটি ট্রেনে আগুন দেওয়ার এই ইচ্ছাকৃত কাজ, যেখানে নিরপরাধ যাত্রীরা অকল্পনীয় আতঙ্কের শিকার হয়েছিল এবং মানুষদের জীবন্ত পুড়িয়ে মারার ক্ষমার অযোগ্য দৃশ্য সহ্য করতে বাধ্য হয়েছিল, এটি একটি সম্পূর্ণ জঘন্য কাজ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনগণের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করার এই নির্মম প্রচেষ্টা আমাদের গণতন্ত্রের চেতনা এবং আগামী নির্বাচনে আমাদের উৎসাহী নাগরিকদের অংশগ্রহণের প্রতি চরম অবমাননা।’

তিনি বলেন, ট্রেনে আগুন লাগানোর এই কাজ, ভেতরে মানুষ পুড়িয়ে মারার মতো সহিংসতার নমুনা বাংলাদেশ এর আগেও প্রত্যক্ষ করেছে।

ড. মোমেন আরো বলেছেন, এটি আমাদের সমগ্র সমাজ এবং প্রকৃতপক্ষে সমগ্র বিশ্বের বিবেককে হতবাক করেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এই জঘন্য অপরাধের অপরাধীদের খুঁজে বের করতে কোন কার্পন্য করবো না।

প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে এবং দেশের আইন অনুযায়ী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।’

৫ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গোপীবাগ কাঁচাবাজার এলাকায় ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের যে ঘটনা ঘটিয়েছে, তাতে দুই শিশুসহ চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত