আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

বাংলাদেশ নির্বাচন: বিক্ষিপ্ত সহিংসতায় নিহত ১, গুলিবিদ্ধ ২ জন

বাংলাদেশ নির্বাচন: বিক্ষিপ্ত সহিংসতায় নিহত ১, গুলিবিদ্ধ ২ জন

ছবিঃ এলএবাংলাটাইমস

বিক্ষিপ্ত সহিংসতার মধ্যে দিয়ে রবিবার (৭ জানুয়ারি) বিকালে শেষ হয়েছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সহিংস ঘটনা ঘটেছে চট্টগ্রাম ও মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে। মুন্সিগঞ্জে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মুন্সিগঞ্জ-৩ আসনে ভোটকেন্দ্রের পাশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৃণাল কান্তি দাসের এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. জিল্লুর রহমান মিরকাদিম পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলেন।

মুন্সিগঞ্জ-৩ আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থকরা হামলা চালিয়ে তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, ঘটনাটি ভোটকেন্দ্রের বাইরে ঘটেছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিলো। তারপরও কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রবিবার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টার মাথায় সকাল ৯টার দিকে মৌলভী পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান, বিএনপির নেতা-কর্মীরা কেন্দ্রে ভোটার আসতে বাধা দিলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় তারা পুলিশের ওপর হামলা করে। পরে সংঘর্ষ বেঁধে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, মহানগরীর মৌলভী পুকুর এলাকায় ভোটারদের ভোট দিতে বাধা দেয় বিএনপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দেয়। এরপর, বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। রাজধানী ঢাকার হাজারীবাগের বটতলায় ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে নারী-শিশুসহ চারজন আহত হয়েছেন।

রবিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বটতলা জামেয়া আনওয়ারুল উলুম মাদরাসা ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন; আমির হোসেন (৬০), বাদল আহমদ (৫০), তার ছেলে তানভীর আহমেদ (৮) ও মাকসুদা বেগম (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে বটতলা জামিয়া আনোয়ারুল উলুম মাদরাসার সামনে দুটি বোমা বিস্ফোরিত হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহতরা সামান্য আহত হয়েছেন এবং এখন তারা আশঙ্কামুক্ত।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত