আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ফ্রান্সের নবনিযুক্ত প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

ফ্রান্সের নবনিযুক্ত প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের নবনিযুক্ত প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতালকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় তিনি লিখেছেন, ‌‘বাংলাদেশ সরকার, জনগণ ও আমার পক্ষ থেকে ফরাসি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পাওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে অত্যন্ত আনন্দিত।’

 

বাংলাদেশ ফ্রান্সের সঙ্গে সম্পর্ককে খুবই গুরুত্ব দেয় পুনরুল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক গণতন্ত্র, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক শান্তির অভিন্ন মূল্যবোধের গভীরে প্রোথিত।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা বহুমুখী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, জলবায়ু পরিবর্তন, জ্বালানি সংকট, আন্তর্জাতিক শান্তি বজায় রাখা ও টেকসই উন্নয়নের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমি অনুভব করি যে-বিদ্যমান অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাণিজ্য, বিনিয়োগ, পানিসম্পদ উন্নয়ন, বিমান চালনা, প্রতিরক্ষা, জলবায়ু কর্মসূচি ও জ্ঞান ভাগাভাগি করে নেওয়ার ক্ষেত্রে নতুন সহযোগিতার প্রচুর সম্ভাবনা রয়েছে।’

শেখ হাসিনা দায়িত্ব পালনকালে ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতালের সাফল্য কামনা করেন এবং বাংলাদেশ ও ফ্রান্সের জনগণের পারস্পরিক স্বার্থে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত