আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

বাংলাদেশে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন এবং গণতান্ত্রিক চর্চায় বাংলাদেশের নাগরিকদের আকাঙ্ক্ষা পূরণে যুক্তরাষ্ট্র সমর্থন অব্যাহত রাখবে। স্থানীয় সময় বুধবার (১০ জানুয়ারি) এক ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়কারী জন কিরবি এ কথা জানান।

সাংবাদিক প্রশ্ন করেন, একতরফা নির্বাচন শেষ হয়েছে ও বিরোধী দলের ওপর দমন-পীড়নের জন্য বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ। দ্য গার্ডিয়ান এই নির্বাচনকে ‘বিরোধী দলের ওপর নির্মম দমন-পীড়ন দ্বারা আচ্ছাদিত’ নির্বাচন হিসাবে বর্ণনা করেছে। আর ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ‘বাংলাদেশ বাইডেনের গণতন্ত্র প্রচারের সীমাবদ্ধতা দেখিয়েছে।’

বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে আপনার পূর্বের অঙ্গীকার এবং নির্বাচনের আগে ভিসা নিষেধাজ্ঞা নীতিমালা ঘোষণার আলোকে গণতন্ত্র প্রচারের ক্ষেত্রে বাইডেন প্রশাসনের সীমাবদ্ধতা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কী?

জবাবে জন কিরবি বলেন, ‘আমরা স্পষ্টতই এখনও বিশ্বজুড়ে কার্যকর, প্রাণবন্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বে বিশ্বাস করি। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য- অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন এবং গণতন্ত্রিক চর্চার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কিছুই পরিবর্তিত হয়নি।’

আরেক প্রশ্নে সাংবাদিক জানতে চান, ‘নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে ইউনূসের উল্লেখযোগ্য অবদান বিবেচনায় বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট বাইডেন কি অবগত আছেন?’

এর জবাবে জন কিরবি জানান, তিনি এই প্রশ্নটি নিয়েছেন এবং পরবর্তী সময়ে তার উত্তর জানাবেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত