আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ময়মনসিংহে ট্রাকচাপায় একই পরিবারের ৬ জনের মৃত্যু

ময়মনসিংহে ট্রাকচাপায় একই পরিবারের ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত হয়েছেন। নিহত যাত্রীরা সবাই একই পরিবারের সদস্য।


রবিবার সন্ধ্যা ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


তাৎক্ষণিকভাবে নিহতের মধ্যে পপি নামে একজনের নাম জানা গেছে। তবে বাকি নিহতদের নাম পরিচয় রাত ৮টা অবধি জানা যায়নি। এদের সবার বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়।


স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মমেক হাসপাতাল থেকে সুস্থ হয়ে ওঠা রোগীকে নিয়ে একই পরিবারের সাতজন বাড়ি যাওয়ার জন্য অটোরিকশায় ওঠে। অটোরিকশাটি ময়মনসিংহ-নেত্রকোনা সড়ক ধরে বাঘমারায় পৌঁছলে পেছন থেকে একটি মালবাহী ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় নারী-শিশুসহ অটোরিকশার ৬ যাত্রী।


তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অটোরিকশাটি ময়মনসিংহ-নেত্রকোনা সড়ক ধরে বাঘমারায় পৌঁছলে পেছন থেকে একটি মালবাহী ট্রাক সেটিকে ধাক্কা দেয়। নিহতদের মধ্যে ৬ জন একই পরিবারের।

শেয়ার করুন

পাঠকের মতামত