আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

সহিংসতা হলে কঠোর হাতে দমন করা হবে: ওবায়দুল কাদের

সহিংসতা হলে কঠোর হাতে দমন করা হবে: ওবায়দুল কাদের

সহিংসতা হলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘আন্দোলন চালান। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা করবেন, মানুষের রুটি-রোজগারের বাধা দেবেন, হরতাল অবরোধের নামে অগ্নি সন্ত্রাস করবেন- এসব ব্যাপারে কোনো ছাড় নেই।’

‘যুক্তরাষ্ট্র নিজে আগে সুষ্ঠু নির্বাচন করে দেখাক’
সম্প্রতি নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যুক্তরাষ্ট্র নিজে আগে সুষ্ঠু নির্বাচন করে দেখাক।’

একই সময় বিএনপি নেতাকর্মীদের পাইকারিভাবে গ্রেপ্তার প্রসঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘কোনো দেশে অপরাধ করে শাস্তি হবে না! আমেরিকার (যুক্তরাষ্ট্র) কথায় আমরা ছেড়ে দেবো? এটা কোনো কথা! তাহলে ট্রাম্পের বিচার কেন হচ্ছে?’

‘বিএনপি হচ্ছে ডামি দল’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে এখন বিরোধী দল বিএনপি হচ্ছে ডামি দল, আর কোনো ডামি দলের দরকার নেই। তারা ডামি হয়ে গেছে। শোকে শোকে পাথর হয়ে গেছে। নেতাকর্মীদের ঘুম নেই, সব আশা হারিয়ে ফেলেছে- সব হতাশায়।’

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপিকে হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ছবি: ফোকাস বাংলা
বিএনপির এখন আর কোনো আশা নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘নিষেধাজ্ঞাও নেই, ভিসা নীতিও নেই; আশায় আশায় দিন চলে যায়- রাত পোহায়; এই হলো বিএনপি।’

তিনি আরও বলেন, ‘তারা আন্দোলন করবে, আবার সারা বাংলাদেশে উত্তাল আন্দোলন হবে, জনতার ঢল নামবে, এসব শুনে ঘোড়াও হাসে। এরা নিজেদেরকে নিজেরাই ভুয়া করে ফেলেছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচন তো শেষ। নির্বাচন করেনি, কত বড় ভুল করেছে অচিরেই তারা সেটা টের পাবে।’

কালো পতাকা মিছিলকে ‘শোক পালনের কর্মসূচি’ আখ্যা
বিএনপির কালো পতাকা মিছিলকে ‘শোক পালনের কর্মসূচি’ আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এটা হলো শোক পালনের মিছিল। তারা নিজেরাই জাতিকে বলে দিচ্ছে যে, আমরা পরাজয় বরণ করেছি। সে জন্যই আমরা আজকে এই শোকের কালো পতাকা নিয়ে মিছিলের কর্মসূচি দিয়েছি।’

আন্দোলনের নামে যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্তরা জেলে আছে বলেও জানান তিনি।

একই সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির ২৫ হাজার নেতাকর্মী ট্রেনে আগুন দেওয়া, বাসে আগুন দেওয়া, পুলিশকে পিটিয়ে হত্যা, ৩৪ সাংবাদিককে নির্যাতন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, জাজেস চেম্বারে হামলা, আনসার পিটিয়ে হত্যা- এসব অভিযোগে যারা অভিযুক্ত তারাই জেলে আছে। এখন তারা আইনগতভাবে মোকাবিলা করুক। এসব অপরাধের সঙ্গে যারা জড়িত নয়, আইনি প্রক্রিয়ায় তারা বের হয়ে যাবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত