আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

আমি কারও দয়া দাক্ষিণ্যে চলি না: শামীম ওসমান

আমি কারও দয়া দাক্ষিণ্যে চলি না: শামীম ওসমান

জেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের উদ্দেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, যারা নারায়ণগঞ্জে আছেন তাদের জানা উচিত, আমি শামীম ওসমান। স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে অভিনন্দন জানিয়েছিল। আমি কারও দয়া দাক্ষিণ্যে চলি না। আমি রাজপথে তৈরি হওয়া মানুষ। প্রশাসনের সদস্যরা আসেনি কেন এ প্রশ্ন পার্লামেন্টের অধিবেশনে তুলবো। যারা জনগণের চাকরি করতে নারায়ণগঞ্জে এসেছেন তারা এখানে আসেনি কেন।

 

শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যাশা’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এর আগে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করে বলেন, এখানে মাদকের বিরুদ্ধে অনুষ্ঠান। যা প্রশাসনের করা উচিত। তারা করেনি, আবার আসেননি। কেন আসেননি তারা তার জবাব চান বক্তারা এবং এ ব্যাপারে শামীম ওসমানের পদক্ষেপ চান তারা।

পরে অনুষ্ঠানে নিজের বক্তব্যে শামীম ওসমান বলেন, আমার রাজনৈতিক জীবনে এত বিব্রত কোনোদিন হইনি। আমার ছোট বোন আইভীর মতো আমি সরাসরি প্রশাসনকে কিছু বলতে পারবো না। উনি বলে ফেলেন। কিছুদিন আগে বলেছেন, প্রশাসন ওখান থেকে টাকা কামায়।

তিনি বলেন, আমি তাদের (সরকারি কর্মকর্তাদের) দাওয়াত দিয়েছি। সরকারটা আওয়ামী লীগের। প্রশাসন আসেনি। আমি কী বলে তাদের মনের জোর বাড়াবো। আমার ছোট বোন আইভী হয়তো ব্যস্ত। আমি বলতে চাই সবাই আসুন। একসঙ্গে বসে একত্রে সুন্দর নারায়ণগঞ্জ রেখে যাই।

নারায়ণগঞ্জের স্বার্থে সবাইকে নিয়ে একসঙ্গে বসার অঙ্গীকার করে শামীম ওসমান বলেন, আমাদের অনৈক্যের সুযোগে বাইরের লোক সুবিধা নিচ্ছে আর নারায়ণগঞ্জকে ব্যবহার করে নিজের ফায়দা লুটে শহরকে বসবাসের অযোগ্যতে পরিণত করছে।

তিনি বলেন, আমি মাথা নত করার মানুষ না। অনেকে অনেক কিছু করেন আমরা দেখি। টাকা ধরা পড়ে যাত্রাবাড়ী, মামলা হয় ফতুল্লা। এগুলো বলতে চাই না। হতাশ হবেন না। এটা আমাদের নারায়ণগঞ্জ, আমরাই ঠিক করবো।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিকেএমইএর’র নির্বাহী সভাপতি মো. হাতেম, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান বাদল, স্বাচিপ নেতা ডা. বিরু, জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক আবু হাসনাম মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ও নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি শঙকর কুমার দে প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত