আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বিএনপি দেউলিয়া হওয়ার পথে : নাসিম

বিএনপি দেউলিয়া হওয়ার পথে : নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ নয়, বিএনপি এখন দেউলিয়া হওয়ার পথে। বিএনপি নেত্রীর ভুলের কারণে বিএনপি দুর্বল এবং দেউলিয়া হয়ে যাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৪তম জন্মবার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এর আগে মঙ্গলবার এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে।

তার বক্তব্যের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওমীলীগ নয়,  বিএনপিই এখন দেউলিয়া হওয়ার পথে।

ফখরুলের উদ্দেশ্যে তিনি বলেন,  বিএনপির লক্ষ্য এবং উদ্দেশ্য কি?  আপনারা এটাই এখন পর্যন্ত ঠিক করতে পারেননি।  জামায়াতকে ছাড়ার সাহস এখন পর্যন্ত আপনাদের হয়নি। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আপনারা কথা বলতে পারেন না। এখন আবার শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্ত করছেন, এই হলো আপনাদের দল।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগের লক্ষ্য স্থির এবং নির্ধারিত। মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপস আওয়ামীলীগ করতে জানে না, করেনি। আমরা অসাম্প্রদায়িক রাজনীতি করি। এতে বিন্দুমাত্র বিচ্যুতি ঘটেনি। আমরা শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই-যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল।

নির্বাচন প্রসঙ্গ টেনে স্বাস্থ্য মন্ত্রী বলেন, আমরা গণতন্ত্র, নির্বাচনে বিশ্বাস করি। আমরা নির্বাচন করতে চাই। চাই নৌকার সাথে ধানের শীষের লড়াই হোক। যেমনটা হয়েছে পৌর নির্বাচনে। সামনে ইউপি নির্বাচনেও লড়াই দেখতে চাই। ২০১৯ সালেও নৌকার সাথে ধানের শীষের লড়াই আমরা চাই। আমারা  দেখাতে চাই নৌকার কাছে ধানের শীষের পরাজিত হয়েছে।

ড.এম ওয়াজেদ মিয়া মেমরিয়াল ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি এ কে এম ফরিদুল কবির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান আলী জুলকার নাইন, ভাষাসৈনিক জসীম উদ্দিন আহমেদ, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য এস এম আনোয়ারা বেগম, সোনালী ব্যাংকের ব্যবস্থানা  সংসদ পরিচালক প্রদীপ কুমার দত্ত প্রমুখ।


শেয়ার করুন

পাঠকের মতামত