আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

আইএমসিটিসি-এর সভায় প্রধানমন্ত্রীকে প্রতিনিধিত্ব করবেন সালমান এফ রহমান

আইএমসিটিসি-এর সভায় প্রধানমন্ত্রীকে প্রতিনিধিত্ব করবেন সালমান এফ রহমান

জঙ্গিবাদ প্রতিরোধে সমন্বিত কৌশল নির্ধারণ ও একসঙ্গে কাজ করার লক্ষ্যে রিয়াদে অনুষ্ঠিতব্য ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজিম কোয়ালিশন (আইএমসিটিসি)-এর সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিনিধিত্ব করবেন তার উপদেষ্টা সালমান এফ রহমান।

 

আইএমসিটিসি-এর পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ এবং জঙ্গিবাদ প্রতিরোধে সমন্বিত করণীয় বিষয়ে সদস্য দেশ সমূহের প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে আলোচনার লক্ষ্যে আগামী ৩ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদে কাউন্সিলের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে।

সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও (আইএমসিটিসি)-এর চেয়ারম্যান প্রিন্স খালিদ বিন সালমান বিন আবদুল আজিজ সভায় সভাপতিত্ব করবেন। সভায় বাংলাদেশের প্রতিরক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রতিনিধিত্ব করবেন তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির নেতৃত্বে ৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল (আইএমসিটিসি)-এর সভায় অংশগ্রহণ করার লক্ষ্যে ২ ফেব্রুয়ারি সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে।

এ সভার পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান আগামী ৪ ফেব্রুয়ারি সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান আল সৌদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত