আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

এইচআরএসএসের প্রতিবেদনে জানুয়ারিতেই রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ১৪৬৪

এইচআরএসএসের প্রতিবেদনে জানুয়ারিতেই রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ১৪৬৪

চলতি বছরের জানুয়ারিতে দেশে ৫৫৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় অন্তত ১৮ জন নিহত ও ১ হাজার ৪৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’ (এইচআরএসএস)। সংস্থাটির মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো ওই প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে কমপক্ষে ২০৬ জন গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে বিএনপি-জামায়াতের ২০৩ জন। এ মাসে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ১৯টি মামলা হয়েছে, যেখানে ২৪৯ জনের নাম উল্লেখ ও ৭৭৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এছাড়া বিরোধী দলের কমপক্ষে ৭০টি সভা-সমাবেশ আয়োজনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১৯২ জন। সংসদ নির্বাচনকেন্দ্রিক সহিংসতার ৫২৪টি ঘটনায় ১২ জন নিহত ও কমপক্ষে ১ হাজার ৩৬৪ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, জানুয়ারি মাসে কারা হেফাজতে ১৫ জনের মৃত্যু হয়েছে। অন্তত ২২টি ঘটনায় ৪৮ জন সাংবাদিক নির্যাতিত ও হয়রানির শিকার হয়েছেন। ভোটের দিনে ৩০ জনের বেশি সাংবাদিক আক্রমণ, লাঞ্ছনা ও হুমকির সম্মুখীন হয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ১৬টি হামলার ঘটনায় আহত হয়েছেন ২০ জন। দুটি মন্দির এবং ৩৩টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

অস্বাস্থ্যকর পরিবেশ ও সুরক্ষা সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় গত মাসে ১৮ শ্রমিক কর্মক্ষেত্রে মারা গেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময়ে নির্যাতনে তিন গৃহকর্মী নিহত হয়েছেন। বিএসএফের হাতে নিহত হয়েছেন বিজিবি সদস্যসহ দু’জন।

প্রতিবেদনে আলোচনার মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন ও জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত