আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

বইমেলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বুক স্টল পরিদর্শন শেষে বই কিনলেন প্রধানমন্ত্রী

বইমেলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বুক স্টল পরিদর্শন শেষে বই কিনলেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বুক স্টল পরিদর্শন করেন ও দুটি বই কেনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত মাসব্যাপী ‘অমর একুশে বইমেলা-২০২৪’ এর শুভ উদ্বোধন শেষে ডিএমপির বুক স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রবেশ করতেই মাঠের উত্তর দিকের সারিতে মনোরম পরিবেশে ডিএমপির (৮৫২-৮৫৩) বুক স্টলটি অবস্থিত। বুক স্টলে বইপ্রেমী পাঠকদের জন্য রয়েছে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার রচিত মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ: মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা (১ম, ২য় ও ৩য় খন্ড); ‘ঠার’ বেদে জনগোষ্ঠীর ভাষা: LETTERS OF SHEIKH MUJIBUR RAHMAN (VOL.1: 1948- 1950); ‘চিঠিপত্র’ শেখ মুজিবুর রহমান (খন্ড ১: ১৯৪৮-১৯৫০): নন্দিত স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান; LETTERS OF SHEIKH MUJIB (VOL.2: 1951-1952); শেখ মুজিবের চিঠি (খন্ড ২: ১৯৫১-১৯৫২) সহ বিভিন্ন পুলিশ লেখকদের গল্প, উপন্যাস, কবিতা ও ছড়ার জনপ্রিয় বইসমূহ।

প্রধানমন্ত্রী ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে ডিএমপির স্টলে পুলিশ লেখকদের বিভিন্ন বই দেখেন এবং বেশ কিছু সময় অতিবাহিত করেন। এসময় প্রধানমন্ত্রী বই ক্রয়ে জনগণকে উৎসাহিত করতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার সম্পাদিত বঙ্গবন্ধু জেলখানায় থাকাকালীন বঙ্গবন্ধুর চিঠিপত্রের সংকলন LETTERS OF SHEIKH MUJIB (VOL.2: 1951-1952) ও শেখ মুজিবের চিঠি (খন্ড ২: ১৯৫১-১৯৫২) পুস্তক দুটি ক্রয় করেন। স্টলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলা একাডেমির উদ্যোগে ‘পড় বই, গড় দেশ।

বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যে একাডেমির প্রাঙ্গন এবং সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে বার্ষিক এই বই মেলা আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত