আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

মিয়ানমারে সংঘাত নিরসনে চীন ভূমিকা রাখলে বাংলাদেশ উপকৃত হবে বলে মন্তব্য সেতুমন্ত্রীর

মিয়ানমারে সংঘাত নিরসনে চীন ভূমিকা রাখলে বাংলাদেশ উপকৃত হবে বলে মন্তব্য সেতুমন্ত্রীর

মিয়ানমারে সংঘাত নিরসনে চীন ভূমিকা রাখলে বাংলাদেশ উপকৃত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নয়, মিয়ানমারের আরাকানে অভ্যন্তরীণ যুদ্ধ চলছে। এটা সীমান্তে চলে এসেছে। তবে গোলাগুলির কারণে ভয়ভীতি ছড়াচ্ছে।

আজ রোববার দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মিয়ানমার থেকে ১৪ জন সেনা সদস্য এসে বাংলাদেশের বান্দরবানে আশ্রয় নিয়েছে—এ ব্যাপারে কাদের বলেন, আরাকান আর্মিদের সঙ্গে তাদের যে ইন্টারনাল কনফ্লিক্ট, সেটার কিছু কিছু প্রতিক্রিয়া আমাদের এখানেও হয়। রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন উদ্যোগী হওয়ার পরও কেন বিলম্বিত হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমরা যেভাবে বলার বলেছি। এসব সমস্যাগুলো আমাদের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

চীন-ভারত সম্পর্ক নিয়ে সাংবাদিকের প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা চাই তারা বন্ধুসুলভ থাকুক। এখানে ভূ-রাজনৈতিক কৌশলে চীন-ভারত, এখানে একটা তো আছে শক্তি বলয়। তারা একমতের দেশ নয়। চীনের একটা দৃষ্টিভঙ্গি আছে। ভারত ও চীনের কনফ্লিক্ট অব ইন্টারেস্ট আছে। ওটার মধ্যে আমরা নাক গলাতে চাই না। ওটা ভারত আর চীনের ব্যাপার। তারা তাদের কনফ্লিক্ট মীমাংসা করবে। আমরা আমাদের স্বার্থ নিয়ে বলবো। প্রতিবেশী দেশ হিসেবে আমরা যেন তাদের ইন্টারনাল কনফ্লিক্টের শিকার না হই। আমাদের যেন কোনো ক্ষতি না হয়।

মন্ত্রী বলেন, এখন মিয়ানমারের আরাকান আর্মিদের সঙ্গে কনফ্লিক্টের জন্য আমরা ক্ষতিগ্রস্ত; কিছু কিছু ক্ষতি তো আমাদের হচ্ছে। কোনো কোনো সময় আমাদের আকাশসীমা তারা অতিক্রমও করছে—এমন রিপোর্টও আছে। সে বিষয়গুলো তাদের আরেকটু বেশি মনোযোগ দেওয়া, তাদের ইন্টারনাল কনফ্লিক্টের সঙ্গে; যেহেতু মিয়ানমারের সঙ্গে চীনের একটা চমৎকার সম্পর্ক, সে জন্য চীন এখানে কোনো ভূমিকা পালন করতে পারে কি না এবং করলে আমরা উপকৃত হবো।

এ সময় যুক্তরাষ্ট্র প্রসঙ্গে মন্ত্রী বলেন, তারা (যুক্তরাষ্ট্র) আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। আমরাও তাদের সঙ্গে কাজ করব। গায়ে পড়ে সম্পর্ক খারাপ করব না। সারা পৃথিবী এখন সংকটে, এখন গায়ে পড়ে সংকট বাধানোর কারো লাভ নেই। সম্পর্ক থাকুক, সামনে সম্পর্কের আরও উন্নয়ন হোক।

মেট্রোরেলে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি অবান্তর এবং এর কোনো যুক্তি নেই বলে মন্তব্য করেন কাদের। তিনি বলেন, এটি পৃথিবীর কোথাও নেই। এটা সম্ভব না। রিকশায় উঠলেই তো ৩০ টাকা লাগে। কোথায় যাবেন সেটা পরের ব্যাপার।

তিনি আরও বলেন, এটা (মেট্রোরেলে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া) একটা অবান্তর দাবি। এটা পৃথিবীর কোথাও নেই।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত