আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল, আমাদেরই থাকবে:পাটমন্ত্রী নানক

টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল, আমাদেরই থাকবে:পাটমন্ত্রী নানক

ভারতের টাঙ্গাইল শাড়ির জিআই (ভৌগোলিক নির্দেশক) স্বত্ব নেওয়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল, আমাদেরই থাকবে।’

 

রোবাবর (৪ ফেব্রয়ারি) মতিঝিলে পাট অধিদফতরে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী। এসময় বস্ত্র ও পাট সচিব আব্দুর রউফ, পাট অধিদপ্তরের মহাপরিচালক ড. সেলিনা হোসেন ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় মন্ত্রী বলেন, টাঙ্গাইল শাড়ির প্যাটেন্ট (ভৌগোলিক নির্দেশক) পেতে জরুরি ও দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয়ে জরুরিভাবে সংশ্লিষ্ট সবার সঙ্গে সভা করে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোয় পাটের উৎপাদন বহুগুণে বেড়েছে। দেশে প্রয়োজনীয় কাঁচা পাট সরবরাহ নিশ্চিতকরণ এবং পাট ও পাটজাত পণ্য রপ্তানির ধারা বৃদ্ধির লক্ষ্যে সব সময় পাটের বাজারদর পর্যবেক্ষণ করা হচ্ছে। ফলে পাটকলগুলো নিরবচ্ছিন্নভাবে পাট সংগ্রহ করতে পারছে, যা রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এর আগে, গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশের টাঙ্গাইল জেলায় উৎপাদিত এ শাড়ির জিআই স্বত্ব নিজেদের বলে দাবি করেছে ভারত। বাংলাদেশের বিখ্যাত এই শাড়িকে নিজস্ব জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। ভারতের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ খবর জানায়। দেশটির এই অদ্ভূত দাবি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশের অনেকেই এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত