আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

সংসদের প্রথম অধিবেশনে ১২ সংসদীয় কমিটি গঠন

সংসদের প্রথম অধিবেশনে ১২ সংসদীয় কমিটি গঠন

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে ১২টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) সংসদে এ কমিটি গঠন করা হয়।

 

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতা শেখ হাসিনার অনুমতিক্রমে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব করেন এবং কণ্ঠ ভোটে করা হয়।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে সভাপতি হিসেবে নাম প্রস্তাব করে দ্বাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন করেন। এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, সংসদে বিরোধী দলীয় (জাপা) নেতা গোলাম মোহাম্মদ কাদের, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ, আব্দুল লতিফ সিদ্দিকী, শামসুল হক টুকু, ডা. দীপু মনি, নূর-ই-আলম চৌধুরী এবং এ কে এম রেজাউল করীম তানসেন।

সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ। এ কমিটির সদস্যরা হলেন- খোরশেদ আলম, আশরাফ আলী খান খসরু, সৈয়দ মোহম্মদ ইব্রাহীম, আলাউদ্দীন আহমেদ চৌধুরী, নুরুজ্জামান আহমেদ, সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং আনোয়ারুল আশরাফ খান।

সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন আবুল কালাম আজাদ। এ কমিটির সদস্যরা হলেন- মোরশেদ আলম, আশরাফ আলী খান খসরু, সৈয়দ মুহম্মদ ইবরাহিম, আলাউদ্দিন আহমেদ চৌধুরী, নুরুজ্জামান আহমেদ, সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও আনোয়ারুল আশরাফ খান।

অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) এ বি তাজুল ইসলাম। এ কমিটির অন্য সদস্যরা হলেন- এমপি নূর-ই-আলম চৌধুরী, সালমান এফ রহমান, মাহবুব-উল আলম হানিফ, রশীদুজ্জামান, নজরুল ইসলাম, প্রাণ গোপাল দত্ত, আব্দুর ওয়াদুদ এবং শাহরিয়ার আলম।

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মো. সাদিক। কমিটির অন্য সদস্যরা হলেন- ভারপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী, নূর-ই-আলম চৌধুরী, ড. বীরেন শিকদার, শরীফ আহমেদ, মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাদাত আকবার, আসাদুজ্জামান আসাদ এবং শাহ সরওয়ার করিম।

সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন এমপি মুহিবুর রহমান মানিক। এ কমিটির সদস্যরা হলেন- এমপি মুজিবুল হক, রফিকুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার, শফিকুর রহমান, ওমর ফারুক চৌধুরী এবং একে এম মোস্তাফিজুর রহমান।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী। এ কমিটির সদস্যরা হলেন- মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মো. আনোয়ারুল আজীম (আনার), আনোয়ারুল আশরাফ খান, আবদুল মোমিন, ওয়াকিল উদ্দিন, খান আহমেদ শুভ, রাগেবুল আহসান রিপু, মো. নাসের শাহরিয়ার জাহেদী।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে নেত্রকোনা-৪ আসনের এমপি সাজ্জাদুল হাসানকে। এ কমিটির সদস্যরা হলেন- ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান, শেখ তন্ময়, মহিউদ্দিন বাচ্চু, শফিউল আলম চৌধুরী, খসরু চৌধুরী।

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আমির হোসেন আমুকে। এ কমিটির সদস্যরা হলেন- ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী, কামাল আহমেদ মজুমদার, মির্জা আজম, শামীম ওসমান, আব্দুল ওয়াদুদ, আব্দুল লতিফ সিদ্দিকী, মোহিত উর রহমান, এ বি এম আনিছুজ্জামান।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে শফিকুল ইসলাম শফি। এ কমিটির সদস্যরা হলেন- ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী, আবুল হাসনাত আবদুল্লাহ, সাঈদ খোকন, সানোয়ার হোসেন, মতিউর রহমান, ইকবাল হোসেন, রেজাউল হক চৌধুরী, মোহাম্মদ আলী।

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে শাজাহান খানকে। এ কমিটির সদস্যরা হলেন- ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী, মকবুল হোসেন, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, মোস্তফা আলম, মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক, এস এম কামাল হোসেন, এস এ কে একরামুজ্জামান, খান মোহাম্মদ সাইফুল আর মেহেদী।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে সভাপতি করে সংসদ কমিটি গঠন করা হয়। এ কমিটির অন্য সদস্যরা হলেন- র আ ম ওবায়দুল মুক্তাদির, ইকবালুর রহিম, আবু সাইদ আল মাহমুদ স্বপন, আবু জাহিদ, আশিকুল্লাহ রফিক, কাজী নাবিল আহমেদ, সানোয়ার হোসেন, সাজ্জাদুল হাসান, এস এম শাহজাদা, এ কে এম মোস্তাফিজুর রহমান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত