আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের লক্ষ্য কি হতে পারে?

পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের লক্ষ্য কি হতে পারে?

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার পর আগামীকাল (৭ ফেব্রুয়ারি) ভারত সফরে যাচ্ছেন ড. হাসান মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এটি প্রথম কোনো দ্বিপক্ষীয় সফর তার।

 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভারত-বাংলাদেশ সম্পর্ককে সামনে আরো জোরদার করা এবং ভবিষ্যত দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে কোশলগত পরিকল্পনা ঠিক করা এই সফরের প্রধান লক্ষ্য।

ওই প্রতিবেদনে বলা হয়, 'সফরে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সাথে দেখা করবেন। আলোচনার পাশাপাশি হাসান মাহমুদ নয়াদিল্লিতে একটি থিঙ্ক ট্যাঙ্কে বক্তৃতা দেবেন। সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য, অর্থনৈতিক ও জ্বালানি সংযোগের ব্যাপারে ভারত-বাংলাদেশ যে কাজ করেছে তা নিয়ে আলোচনা করা হবে এই সফরে। পাশাপাশি ভবিষ্যত সহযোগিতার পরিকল্পনা নিয়েও এই সফরে আলোচনা করা হবে।'

গত ১১ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পান হাসান মাহমুদ। ২০ জানুয়ারি উগান্ডার রাজধানী কাম্পালায় জোট-নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) সম্মেলনের সময় এস জয়শংকর হাসান মাহমুদের সাথে বৈঠক করেন। সম্পর্ক জোরদারের ওপর জোর দিয়ে হাসান মাহমুদকে বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিনন্দন জানান জয়শংকর।

এর আগে এস. জয়শংকর ভারতের 'প্রতিবেশী প্রথম নীতি' এবং ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ জোরদার করার লক্ষ্যে নয়াদিল্লির 'অ্যাক্ট ইস্ট পলিসি' এর একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে বাংলাদেশের তাত্পর্যের উপর জোর দিয়েছিলেন। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ককে '৩৬০ ডিগ্রি অংশীদারিত্ব' হিসাবে বর্ণনা করে তিনি দুই দেশের মধ্যে সম্পর্কের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত